BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//BdJSO - ECPv6.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:BdJSO
X-ORIGINAL-URL:https://bdjso.org
X-WR-CALDESC:Events for BdJSO
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260806T080000
DTEND;TZID=UTC:20260820T233000
DTSTAMP:20260808T094356Z
CREATED:20260808T093018Z
LAST-MODIFIED:20260808T094356Z
UID:2381-1786003200-1787268600@bdjso.org
SUMMARY:১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!!
DESCRIPTION:বিজ্ঞানের কৌতূহলকে শক্তিতে পরিণত করার সুযোগ এসেছে আবারও!বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর লক্ষ্য—দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ডিসেম্বর ২০২৬-এ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এর জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা। \nIJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দল নির্বাচনের ধাপসমূহ:১. অনলাইন নিবন্ধনপ্রথম ধাপে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হবে তোমার অলিম্পিয়াড যাত্রা।২. আঞ্চলিক পর্বদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।৩. জাতীয় পর্বআঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।৪. জাতীয় ক্যাম্প — ৩ দিনজাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী অংশ নেবে একটি ইন্টেনসিভ প্রশিক্ষণ ও মূল্যায়ন ক্যাম্পে।৫. ১০–১৫ জনের দল নির্বাচনজাতীয় ক্যাম্প শেষে সম্ভাবনাময় ১০–১৫ জন শিক্ষার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।৬. ১–১.৫ মাসব্যাপী ক্যাম্পনির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চলবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও IJSO প্রস্তুতি ক্যাম্প।৭. টিম সিলেকশন টেস্টদীর্ঘমেয়াদি ক্যাম্প শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পরীক্ষা।৮. IJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দলসবশেষে নির্বাচিত হবে বাংলাদেশের হয়ে ২৩তম IJSO-তে অংশগ্রহণকারী ৬ সদস্যের জাতীয় দল। \nবিজ্ঞানের এই আন্তর্জাতিক যাত্রায় তুমিও হতে পারো বাংলাদেশের প্রতিনিধি!তাই আর দেরি নয়—আজই রেজিস্ট্রেশন করে শুরু করো তোমার IJSO যাত্রা।→ কারা অংশ নিতে পারবে?• ৩য় থেকে ১০ম শ্রেণির যেকোনো শিক্ষার্থী• ২০১১ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। \n🔗 রেজিস্ট্রেশন লিংক: https://online.bdjso.org
URL:https://bdjso.org/event/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000006434.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260813
DTEND;VALUE=DATE:20260814
DTSTAMP:20260819T084803Z
CREATED:20260817T115126Z
LAST-MODIFIED:20260819T084803Z
UID:2442-1786579200-1786665599@bdjso.org
SUMMARY:চুনারুঘাটে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’
DESCRIPTION:হবিগঞ্জের চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’।\n\nজ্ঞান\, যুক্তি ও বিজ্ঞানচিন্তার এই আয়োজনে জুনিয়র ও সেকেন্ডারি—দুই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। দুপুর ২টায় শুরু হওয়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্ন অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সঙ্গে সমাধান করে।স্কুল অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার সুযোগ তৈরি হয়েছে।\n\nজাতীয় পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ\n\nস্কুল অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সেরা কয়েকজন সরাসরি ১২তম বাংলাদেশ জুনিয়\nর সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।\n\nঅন্যদিকে\, যেসব শিক্ষার্থী স্কুল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারেনি\, তারাও হতাশ হওয়ার কারণ নেই। তারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে BdJSO ২০২৬-এর পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।\n\nস্কুল অলিম্পিয়াডের ফলাফল খুব শিগগিরই বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে।\n\nযৌথ আয়োজনে বিজ্ঞানচর্চার এই মহাযাত্রা\n\n১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। চুনারুঘাটের এই স্কুল অলিম্পিয়াডের স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে সেবা সায়েন্স ক্লাব\, চুনারুঘাট\, হবিগঞ্জ।\n\nআয়োজকদের লক্ষ্য\, দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করে তোলা।\n\nএখনো চলছে অনলাইন নিবন্ধন\n\nদেশব্যাপী বর্তমানে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।\n\nবাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০১১ বা তার পরে জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।\n\nরেজিস্ট্রেশন: https://online.bdjso.org\n\nবিজ্ঞানকে জানার\, যুক্তি দিয়ে ভাবার এবং নতুন কিছু আবিষ্কারের এই যাত্রায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা।\n\nআজকের বিজ্ঞানচর্চাই হোক আগামী দিনের সাফল্যের ভিত্তি।\n\n#BdJSO2026 #BdJSO #IJSO #SPSB #BFF #ScienceOlympiad
URL:https://bdjso.org/event/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b/
LOCATION:দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়\, চুনারুঘাট\, হবিগঞ্জ\, চুনারুঘাট\, হবিগঞ্জ
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000006946.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260813
DTEND;VALUE=DATE:20260814
DTSTAMP:20260819T085555Z
CREATED:20260819T085532Z
LAST-MODIFIED:20260819T085555Z
UID:2493-1786579200-1786665599@bdjso.org
SUMMARY:ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।
DESCRIPTION:আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য\, প্রস্তুতি ও বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মশালায় অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ\, প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সারাদেশে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। \nবাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org
URL:https://bdjso.org/event/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf/
LOCATION:পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে\, জিনজিরা\, কেরানীগঞ্জ
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007016-e1787133814939.jpg
END:VEVENT
END:VCALENDAR