BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//BdJSO - ECPv6.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:BdJSO
X-ORIGINAL-URL:https://bdjso.org
X-WR-CALDESC:Events for BdJSO
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250830T080000
DTEND;TZID=UTC:20250830T133000
DTSTAMP:20250830T154304Z
CREATED:20250830T154304Z
LAST-MODIFIED:20250830T154304Z
UID:1602-1756540800-1756560600@bdjso.org
SUMMARY:পর্দা নামলো বিডিজেএসও ২০২৫ চট্টগ্রাম আঞ্চলিক পর্বের
DESCRIPTION:চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্বের। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে আজ চট্টগ্রাম বিভাগের চার শতাধিক শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। \n \nআজ ৩০ আগস্ট সকাল ৮ টায় চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব\, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী\, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অধ্যাপক ড. আদনান মান্নান\, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার\, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জনাব জামশেদ আহমেদ চৌধূরী\, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি(এসপিএসবি)-এর সভাপতি জনাব মুনির হাসান । \n \nচট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম\, কক্সবাজার\, ফেনী\, বান্দরবান\, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার শিক্ষার্থীরা। এখানে এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়। \n \nঅনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিগণ শিক্ষার্থীদের কৌতূহলী মনের নানান প্রশ্নের উত্তর দেন। এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াড। চট্টগ্রামে প্রাইমারী ক্যাটাগরিতে ১৫ জন\, জুনিয়র ক্যাটাগরিতে ২৬ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২১ জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। \n \nবিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প\, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে\, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল। \n \nবরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারি।
URL:https://bdjso.org/event/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%a6/
LOCATION:সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ
CATEGORIES:আঞ্চলিক পর্ব
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/08/BdJSO_Chittagong_01.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250905
DTEND;VALUE=DATE:20250906
DTSTAMP:20250828T130800Z
CREATED:20250828T130800Z
LAST-MODIFIED:20250828T130800Z
UID:1597-1757030400-1757116799@bdjso.org
SUMMARY:বিডিজেএসও ২০২৫ এর জাতীয় পর্বের ভেন্যু ও তারিখ ঘোষণা
DESCRIPTION:বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।\nভেন্যু: IUBAT – International University of Business Agriculture and Technology \nগুগল ম্যাপে লোকেশন:\nhttps://maps.app.goo.gl/Z3DC2EH5E4WGij2p8 \nতারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫। \nঅংশগ্রহণ করবে ৬টি আঞ্চলিক পর্বের বিজয়ী\, ই-অলিম্পিয়াড বিজয়ী এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা। \nআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।
URL:https://bdjso.org/event/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/
LOCATION:IUBAT – International University of Business Agriculture and Technology
CATEGORIES:জাতীয় পর্ব
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/08/539924521_1333212482143233_3943196280176876002_n-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250905
DTEND;VALUE=DATE:20250906
DTSTAMP:20250902T081349Z
CREATED:20250902T081349Z
LAST-MODIFIED:20250902T081349Z
UID:1680-1757030400-1757116799@bdjso.org
SUMMARY:জাতীয় পর্বের অনুষ্ঠানসূচি প্রকাশ
DESCRIPTION:বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব। \nআল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৫-এর জাতীয় পর্ব আগামী শুক্রবার\, ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় পর্ব আয়োজন করা হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ক্যাম্পাসে।\n\nসারা দেশ থেকে নির্বাচিত ৬০০ জন শিক্ষার্থী\, যারা আঞ্চলিক পর্ব (খুলনা\, রাজশাহী\, ঢাকা\, রংপুর\, নেত্রকোনা ও চট্টগ্রাম)\, বিশেষ ই-অলিম্পিয়াড এবং বিভিন্ন স্কুল অলিম্পিয়াড-এর বিজয়ী তারা সবাই জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।\n\nউল্লেখ্য\, সারাদেশের প্রায় দেড় শতাধিক স্কুলে প্রস্তুতি কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের বিডিজেএসও। এবারের আয়োজনে ৫০টিরও বেশি জেলা শহরের সরাসরি কার্যক্রম পরিচালনা করা হয়। অনলাইন এবং অফলাইনে মোট ১৭\,০০০+ শিক্ষার্থী নিবন্ধন করে।\n\nএরপর ০৬ আগস্ট ২০২৫ নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেয় ছয়টি আঞ্চলিক পর্বে। আঞ্চলিক পর্বর উদ্বোধন হয় ৯ আগস্ট খুলনা ও রাজশাহী পর্বর মধ্য দিয়ে\, যেখানে নির্বাচিত সহস্রাধিক শিক্ষার্থী পৃথক দুইটি অলিম্পিয়াডে অংশ নেয়।\n\nপাশাপাশি একটি ই-অলিম্পিয়াডও আয়োজন করা হয়\, যা ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। ই-অলিম্পিয়াড এ লক্ষ্মীপুর\, নোয়াখালী\, কুমিল্লা\, ব্রাহ্মণবাড়িয়া\, চাঁদপুর\, ঠাকুরগাঁও\, পঞ্চগড়\, গোপালগঞ্জ\, মাদারীপুর\, শরীয়তপুর\, বগুড়া\, পাবনা\, মেহেরপুর\, রাজবাড়ী\, চুয়াডাঙ্গা\, সিলেট\, মৌলভীবাজার\, হবিগঞ্জ\, সুনামগঞ্জ\, বরিশাল\, ঝালকাঠি\, পটুয়াখালী\, বরগুনা ও ভোলা জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। ই-অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহনের সুযোগ পাবে।\n\n২৩ আগস্ট ঢাকা ও রংপুরে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়\, শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ২৯ আগস্ট নেত্রকোনা আঞ্চলিক পর্বেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। সর্বশেষ\, ৩০ আগস্ট চট্টগ্রাম আঞ্চলিক পর্বে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্বের পর্দা নামে।\n\nআঞ্চলিক পর্বের পাশাপাশি মোংলা\, বাগেরহাট\, রামপাল\, ভোলা\, মাদারীপুর\, বিরল\, ব্রাহ্মনবাড়িয়া\, চুনারুঘাট\, স্বরূপকাঠি\, বরগুনা ও বরিশালে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় যেখান থেকে ৬৫ জন শিক্ষার্থী জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।\n\nইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় পর্ব আয়োজিত হতে যাচ্ছে। দিনব্যাপি এ উৎসবে থাকছে অলিম্পিয়াড পরীক্ষা\, বিজ্ঞান কুইজ ও বক্তৃতা\, প্রশ্নোত্তর পর্ব\, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।\n\nবাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এটি আয়োজন করছে। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে হিসেবে রয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক\, প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)।
URL:https://bdjso.org/event/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%82/
LOCATION:IUBAT – International University of Business Agriculture and Technology
CATEGORIES:জাতীয় পর্ব
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/09/event_schedule-01.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250905
DTEND;VALUE=DATE:20250906
DTSTAMP:20250908T104213Z
CREATED:20250905T142126Z
LAST-MODIFIED:20250908T104213Z
UID:1717-1757030400-1757116799@bdjso.org
SUMMARY:বিডিজেএসও ২০২৫ অনুষ্ঠিত
DESCRIPTION:বিজ্ঞানচর্চার সবচেয়ে বড় মঞ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে IUBAT ক্যাম্পাস মুখরিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্বে সারাদেশের নানান প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীদের পদাচরণায়। \n \nসকল শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে চট্টগ্রামের মুসলিম হাইস্কুল থেকে আগত শিক্ষার্থী রায়হানুল করিম এসেছেন জাতীয় পর্বে অংশ নিতে। তার স্বপ্ন অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরোও সমৃদ্ধ করে তোলা। সূদুর সৈয়দপুর থেকে আসা একজন অভিভাবক জানালেন তিনি প্রথমবারের মতোন ঢাকায় এসেছেন নিজের সন্তানকে নিয়ে\, সন্তানের সাফল্যের সারথী হতে। \n \nবিডিজেএসও-র ইতিহাসের এবারই প্রথম চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়েছে। প্রাইমারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আহানাফ আদিব\, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী জ্যোতির্ময় বিশ্বা\, ও সেকেন্ডারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পল। \n \nআজকের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো প্রশ্নোত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কৌতুহলী মনের বিচিত্র সব প্রশ্নের উত্তর প্রদান করেছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। \n \nএছাড়াও দিনের মূল আকর্ষণ ছিলো রোবট ও ড্রোন শো এবং ম্যাজিক শো। \n \nওয়ার্ল্ড রোবট বাংলাদেশ একটি বিশেষ রোবোসোমো পর্বের আয়োজন করে। \n \nজাতীয় পর্বে নির্বাচিত ৬০ জনকে নিয়ে আমাদের বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প আয়োজিত হবে আগামী ৭-৯ সেপ্টেম্বর ২০২৫। ক্যাম্প থেকে পেয়ে যাব আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর বাংলাদেশ টিম। ৬ সদস্য বিশিষ্ট এই দল রাশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। \n \nবিডিজেএসও ২০২৫ কে সফল করে তোলার মূল কারিগর আমাদের বিডিজেএসও টিম\, সকল ভলান্টিয়ার\, অ্যাকাডেমিক মেন্টর ও পৃষ্ঠপোষককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। \nজয়তু বিডিজিএসও!
URL:https://bdjso.org/event/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%93-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%ab-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4/
LOCATION:IUBAT – International University of Business Agriculture and Technology
CATEGORIES:জাতীয় পর্ব
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/09/WhatsApp-Image-2025-09-05-at-17.34.17_d03e7507.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250907T080000
DTEND;TZID=UTC:20250909T160000
DTSTAMP:20250908T111639Z
CREATED:20250908T111346Z
LAST-MODIFIED:20250908T111639Z
UID:1756-1757232000-1757433600@bdjso.org
SUMMARY:বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত
DESCRIPTION:৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ন্যাশনাল ক্যাম্প।\n\n\n\n\n\nজাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত হয়েছে এই বিশেষ ক্যাম্প। তিন দিনের এই ক্যাম্পটি অনুশঠিত হয়েছে আপন উদ্যোগ ফাউন্ডেশন এ।  পরের ধাপে এই ক্যাম্পের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে টিম সিলেকশন ক্যাম্প।
URL:https://bdjso.org/event/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%93-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae/
LOCATION:আপন উদ্যোগ ফাউন্ডেশন
CATEGORIES:জাতীয় ক্যাম্প
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/09/WhatsApp-Image-2025-09-08-at-10.59.08-AM-2-scaled.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251204T080000
DTEND;TZID=UTC:20251204T170000
DTSTAMP:20251224T174023Z
CREATED:20251224T173930Z
LAST-MODIFIED:20251224T174023Z
UID:1844-1764835200-1764867600@bdjso.org
SUMMARY:আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO): বিজ্ঞানে ছোটদের বিশ্বমঞ্চ
DESCRIPTION:আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (International Junior Science Olympiad – IJSO) হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা\, যা ১৬ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান\, রসায়ন ও জীববিজ্ঞান—এই তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা\, গবেষণাধর্মী মানসিকতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করে।IJSO শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বন্ধুত্ব\, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক বিজ্ঞানচর্চার একটি উন্মুক্ত মঞ্চ। লিখিত (Theory)\, ব্যবহারিক (Practical) এবং বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হয়। \nবাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতির গল্প \nবাংলাদেশ প্রতিবছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB)-এর তত্ত্বাবধানে। বাংলাদেশ দলের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) থেকে। স্কুল\, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের একাধিক ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা কঠোর বাছাইয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক দলের সদস্য হওয়ার সুযোগ পায়।এই নির্বাচনের পর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একাধিক আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প\, মডেল পরীক্ষা এবং ব্যবহারিক অনুশীলন। দীর্ঘ কয়েক মাসের এই প্রস্তুতির লক্ষ্য থাকে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য মানসিক ও একাডেমিকভাবে প্রস্তুত করা। \nIJSO 2025: রাশিয়ার সোচিতে বাংলাদেশের সাফল্য \n২০২৫ সালে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025)। এই আসরে বিশ্বের ২৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ দল এই আয়োজনে অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী\, ৩ জন দলনেতা ও ১ জন অবজার্ভার নিয়ে।দীর্ঘ প্রস্তুতির ফলস্বরূপ বাংলাদেশ দল এই আসরে অর্জন করে ৬টি ব্রোঞ্জ মেডেল। এই অর্জন দেশের বিজ্ঞান শিক্ষায় ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস। \nভবিষ্যতের বিজ্ঞান নেতৃত্বের পথে \nIJSO বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যতের বিজ্ঞানী\, গবেষক ও উদ্ভাবকদের তৈরি করার একটি প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়\, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং বৈশ্বিক পরিসরে কাজ করার মানসিকতা গড়ে তোলে। \nসঠিক পরিকল্পনা\, ধারাবাহিক প্রস্তুতি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারে—IJSO তারই এক উজ্জ্বল উদাহরণ।
URL:https://bdjso.org/event/%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/12/PXL_20251201_143336716-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251213T150000
DTEND;TZID=UTC:20251213T170000
DTSTAMP:20251224T173605Z
CREATED:20251224T164645Z
LAST-MODIFIED:20251224T173605Z
UID:1831-1765638000-1765645200@bdjso.org
SUMMARY:২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025) সংবর্ধনা
DESCRIPTION:  \n২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025) শেষে দেশে ফেরা বাংলাদেশ দলের সম্মানে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে অর্জন করেছে ৬টি ব্রোঞ্জ মেডেল—যা দেশের বিজ্ঞান শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। \nএই সংবর্ধনা ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি ছিল দীর্ঘ প্রস্তুতি\, কঠোর পরিশ্রম এবং নীরব সহযোগিতার প্রতি সম্মান জানানোর একটি মুহূর্ত। শিক্ষার্থীদের পাশাপাশি এই সাফল্যের পেছনে যাঁরা নেপথ্যে থেকে কাজ করেছেন—মেন্টর\, স্বেচ্ছাসেবক\, অভিভাবক\, সংগঠক ও সহায়ক সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। \nঅনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা\, প্রস্তুতির গল্প এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা উঠে আসে। আলোচনায় স্পষ্ট হয়—এই শিক…
URL:https://bdjso.org/event/%e0%a7%a8%e0%a7%a8%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2025/12/1000032155-scaled.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260806T080000
DTEND;TZID=UTC:20260820T233000
DTSTAMP:20260808T094356Z
CREATED:20260808T093018Z
LAST-MODIFIED:20260808T094356Z
UID:2381-1786003200-1787268600@bdjso.org
SUMMARY:১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!!
DESCRIPTION:বিজ্ঞানের কৌতূহলকে শক্তিতে পরিণত করার সুযোগ এসেছে আবারও!বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর লক্ষ্য—দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ডিসেম্বর ২০২৬-এ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এর জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা। \nIJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দল নির্বাচনের ধাপসমূহ:১. অনলাইন নিবন্ধনপ্রথম ধাপে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হবে তোমার অলিম্পিয়াড যাত্রা।২. আঞ্চলিক পর্বদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।৩. জাতীয় পর্বআঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।৪. জাতীয় ক্যাম্প — ৩ দিনজাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী অংশ নেবে একটি ইন্টেনসিভ প্রশিক্ষণ ও মূল্যায়ন ক্যাম্পে।৫. ১০–১৫ জনের দল নির্বাচনজাতীয় ক্যাম্প শেষে সম্ভাবনাময় ১০–১৫ জন শিক্ষার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।৬. ১–১.৫ মাসব্যাপী ক্যাম্পনির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চলবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও IJSO প্রস্তুতি ক্যাম্প।৭. টিম সিলেকশন টেস্টদীর্ঘমেয়াদি ক্যাম্প শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পরীক্ষা।৮. IJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দলসবশেষে নির্বাচিত হবে বাংলাদেশের হয়ে ২৩তম IJSO-তে অংশগ্রহণকারী ৬ সদস্যের জাতীয় দল। \nবিজ্ঞানের এই আন্তর্জাতিক যাত্রায় তুমিও হতে পারো বাংলাদেশের প্রতিনিধি!তাই আর দেরি নয়—আজই রেজিস্ট্রেশন করে শুরু করো তোমার IJSO যাত্রা।→ কারা অংশ নিতে পারবে?• ৩য় থেকে ১০ম শ্রেণির যেকোনো শিক্ষার্থী• ২০১১ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। \n🔗 রেজিস্ট্রেশন লিংক: https://online.bdjso.org
URL:https://bdjso.org/event/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000006434.jpg
END:VEVENT
END:VCALENDAR