BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//BdJSO - ECPv6.17.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:BdJSO
X-ORIGINAL-URL:https://bdjso.org
X-WR-CALDESC:Events for BdJSO
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20250101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260806T080000
DTEND;TZID=UTC:20260820T233000
DTSTAMP:20260808T094356Z
CREATED:20260808T093018Z
LAST-MODIFIED:20260808T094356Z
UID:2381-1786003200-1787268600@bdjso.org
SUMMARY:১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!!
DESCRIPTION:বিজ্ঞানের কৌতূহলকে শক্তিতে পরিণত করার সুযোগ এসেছে আবারও!বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর লক্ষ্য—দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ডিসেম্বর ২০২৬-এ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এর জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা। \nIJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দল নির্বাচনের ধাপসমূহ:১. অনলাইন নিবন্ধনপ্রথম ধাপে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হবে তোমার অলিম্পিয়াড যাত্রা।২. আঞ্চলিক পর্বদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।৩. জাতীয় পর্বআঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।৪. জাতীয় ক্যাম্প — ৩ দিনজাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী অংশ নেবে একটি ইন্টেনসিভ প্রশিক্ষণ ও মূল্যায়ন ক্যাম্পে।৫. ১০–১৫ জনের দল নির্বাচনজাতীয় ক্যাম্প শেষে সম্ভাবনাময় ১০–১৫ জন শিক্ষার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।৬. ১–১.৫ মাসব্যাপী ক্যাম্পনির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চলবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও IJSO প্রস্তুতি ক্যাম্প।৭. টিম সিলেকশন টেস্টদীর্ঘমেয়াদি ক্যাম্প শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পরীক্ষা।৮. IJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দলসবশেষে নির্বাচিত হবে বাংলাদেশের হয়ে ২৩তম IJSO-তে অংশগ্রহণকারী ৬ সদস্যের জাতীয় দল। \nবিজ্ঞানের এই আন্তর্জাতিক যাত্রায় তুমিও হতে পারো বাংলাদেশের প্রতিনিধি!তাই আর দেরি নয়—আজই রেজিস্ট্রেশন করে শুরু করো তোমার IJSO যাত্রা।→ কারা অংশ নিতে পারবে?• ৩য় থেকে ১০ম শ্রেণির যেকোনো শিক্ষার্থী• ২০১১ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। \n🔗 রেজিস্ট্রেশন লিংক: https://online.bdjso.org
URL:https://bdjso.org/event/%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000006434.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260811T080000
DTEND;TZID=UTC:20260811T113000
DTSTAMP:20260819T084317Z
CREATED:20260819T084317Z
LAST-MODIFIED:20260819T084317Z
UID:2484-1786435200-1786447800@bdjso.org
SUMMARY:লালকুঠি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2026)-এর অ্যাকটিভেশন প্রোগ্রাম।
DESCRIPTION:গত ১১ অগাস্ট লালকুঠি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2026)-এর অ্যাকটিভেশন প্রোগ্রাম।প্রধান শিক্ষিকা সূপর্না বিশ্বাস-এর আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা\, কৌতূহল ও যুক্তিভিত্তিক চিন্তার আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের লক্ষ্য। বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—প্রশ্ন করা\, পর্যবেক্ষণ করা\, নতুন কিছু জানা এবং নিজের মতো করে ভাবার মধ্যেই বিজ্ঞানের শুরু। \nBdJSO 2026-এর রেজিস্ট্রেশন চলছে। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org \nতোমার বিজ্ঞানযাত্রা শুরু হোক আজ থেকেই।
URL:https://bdjso.org/event/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%81%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007002.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260812
DTEND;VALUE=DATE:20260813
DTSTAMP:20260819T085116Z
CREATED:20260819T085116Z
LAST-MODIFIED:20260819T085116Z
UID:2490-1786492800-1786579199@bdjso.org
SUMMARY:চুনারুঘাটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা!
DESCRIPTION:সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। \nবিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য\, অংশগ্রহণের যোগ্যতা\, প্রশ্নের ধরন এবং প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়। \nদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org \nতুমিও প্রস্তুত তো?
URL:https://bdjso.org/event/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/
LOCATION:আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে \, চুনারুঘাট\, হবিগঞ্জ
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007018.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260813
DTEND;VALUE=DATE:20260814
DTSTAMP:20260819T084803Z
CREATED:20260817T115126Z
LAST-MODIFIED:20260819T084803Z
UID:2442-1786579200-1786665599@bdjso.org
SUMMARY:চুনারুঘাটে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’
DESCRIPTION:হবিগঞ্জের চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’।\n\nজ্ঞান\, যুক্তি ও বিজ্ঞানচিন্তার এই আয়োজনে জুনিয়র ও সেকেন্ডারি—দুই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। দুপুর ২টায় শুরু হওয়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্ন অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সঙ্গে সমাধান করে।স্কুল অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার সুযোগ তৈরি হয়েছে।\n\nজাতীয় পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ\n\nস্কুল অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সেরা কয়েকজন সরাসরি ১২তম বাংলাদেশ জুনিয়\nর সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।\n\nঅন্যদিকে\, যেসব শিক্ষার্থী স্কুল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারেনি\, তারাও হতাশ হওয়ার কারণ নেই। তারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে BdJSO ২০২৬-এর পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।\n\nস্কুল অলিম্পিয়াডের ফলাফল খুব শিগগিরই বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে।\n\nযৌথ আয়োজনে বিজ্ঞানচর্চার এই মহাযাত্রা\n\n১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। চুনারুঘাটের এই স্কুল অলিম্পিয়াডের স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে সেবা সায়েন্স ক্লাব\, চুনারুঘাট\, হবিগঞ্জ।\n\nআয়োজকদের লক্ষ্য\, দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করে তোলা।\n\nএখনো চলছে অনলাইন নিবন্ধন\n\nদেশব্যাপী বর্তমানে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।\n\nবাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০১১ বা তার পরে জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।\n\nরেজিস্ট্রেশন: https://online.bdjso.org\n\nবিজ্ঞানকে জানার\, যুক্তি দিয়ে ভাবার এবং নতুন কিছু আবিষ্কারের এই যাত্রায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা।\n\nআজকের বিজ্ঞানচর্চাই হোক আগামী দিনের সাফল্যের ভিত্তি।\n\n#BdJSO2026 #BdJSO #IJSO #SPSB #BFF #ScienceOlympiad
URL:https://bdjso.org/event/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b/
LOCATION:দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়\, চুনারুঘাট\, হবিগঞ্জ\, চুনারুঘাট\, হবিগঞ্জ
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000006946.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260813
DTEND;VALUE=DATE:20260814
DTSTAMP:20260819T085555Z
CREATED:20260819T085532Z
LAST-MODIFIED:20260819T085555Z
UID:2493-1786579200-1786665599@bdjso.org
SUMMARY:ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।
DESCRIPTION:আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য\, প্রস্তুতি ও বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মশালায় অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ\, প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সারাদেশে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। \nবাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org
URL:https://bdjso.org/event/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf/
LOCATION:পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে\, জিনজিরা\, কেরানীগঞ্জ
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007016-e1787133814939.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260814
DTEND;VALUE=DATE:20260815
DTSTAMP:20260819T085815Z
CREATED:20260819T085743Z
LAST-MODIFIED:20260819T085815Z
UID:2496-1786665600-1786751999@bdjso.org
SUMMARY:সাভারের জিটিএফসি স্কুল এন্ড কলেজে আজ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।
DESCRIPTION:বিজ্ঞানকে আরও কাছ থেকে জানা\, নতুন কিছু অনুসন্ধানের আগ্রহ তৈরি করা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ\, অংশগ্রহণের প্রক্রিয়া\, প্রস্তুতির কৌশল এবং প্রতিযোগিতায় আসতে পারে এমন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও কৌতূহলকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। \nবর্তমানে পুরো দেশজুড়ে চলছে ১২তম বাংলাদেশ জনিুয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন। দেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org \nআজকের কৌতূহল থেকেই শুরু হোক আগামী দিনের বিজ্ঞানযাত্রা।
URL:https://bdjso.org/event/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f/
LOCATION:জিটিএফসি স্কুল এন্ড কলেজ\, সাভার
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007014.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260817
DTEND;VALUE=DATE:20260818
DTSTAMP:20260819T090027Z
CREATED:20260819T090013Z
LAST-MODIFIED:20260819T090027Z
UID:2499-1786924800-1787011199@bdjso.org
SUMMARY:রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি।
DESCRIPTION:সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং রিভার ভিউ কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে BdJSO 2026-এর প্রস্তুতি কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদের সঙ্গে BdJSO-এর বিভিন্ন ধাপ\, অংশগ্রহণের নিয়ম\, কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়\, বিজ্ঞানের বিষয়গুলোকে নতুনভাবে ভাবা\, নিজের কৌতূহল থেকে প্রশ্ন করা এবং যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার অভ্যাস গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।এছাড়াও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে BdJSO 2026-এর নিবন্ধন সম্পর্কে জানাতে এবং শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশ নিতে উৎসাহিত করতে চিঠি দেওয়া হয়েছে। \nদেশজুড়ে এখন চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন।বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য কোনো ফি নেই। \nনিবন্ধনের লিংক: https://online.bdjso.org \nরাজশাহীর স্কুলগুলো থেকে আরও অনেক শিক্ষার্থী যুক্ত হোক BdJSO-এর সঙ্গে। বিজ্ঞানের প্রতি কৌতূহল থেকেই শুরু হোক তাদের এই নতুন পথচলা।
URL:https://bdjso.org/event/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007022.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20260828
DTEND;VALUE=DATE:20260829
DTSTAMP:20260830T104236Z
CREATED:20260830T103824Z
LAST-MODIFIED:20260830T104236Z
UID:2811-1787875200-1787961599@bdjso.org
SUMMARY:বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের দ্বাদশ জাতীয় উৎসবের পর্দা নামল!
DESCRIPTION:রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এর জাতীয় পর্ব। ২৮ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুল অলিম্পিয়াড এবং অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত প্রায় চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৮টায় শিক্ষার্থীদের প্রবেশের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। \n			\n				\n				\n				\n				\n				\n			\n				\n				\n				\n				\n				এবারের জাতীয় পর্বে মোট ৫৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তিনটি ক্যাটাগরির সেরাদের সেরা ৩ জনকে “চ্যাম্পিয়ন” খেতাব প্রদান করা হয়। প্রাইমারি ক্যাটাগরিতে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়\, জুনিয়র ক্যাটাগরিতে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র ক্যাটাগরির চ্যাম্পিয়ন মারজানা মানহা জানায় যে সে এমআইটি-তে পড়ার স্বপ্ন দেখে এবং দুই বছর ধরে এই অলিম্পিয়াডের জন্য চেষ্টা করে এসেছে। অন্যদিকে\, প্রাইমারি ক্যাটাগরির বিজয়ী খালিদ মোহাম্মদ নওশাদ আলী জানায় যে এবারের সমস্যাগুলো গতবারের তুলনায় বেশ কঠিন হওয়া সত্ত্বেও সে নিজের মতো করে সমাধানের চেষ্টা করে সফল হয়েছে। \n			\n				\n				\n				\n				\n				\n			\n				\n				\n				\n				\n				আয়োজনের কিছু উল্লেখযোগ্য দিক: \n\nসকাল ৯টায় শুরু হওয়া প্রায় ২ ঘণ্টাব্যাপী অলিম্পিয়াড পর্বে শিক্ষার্থীদের ৬টি সংক্ষিপ্ত ও ৩টি বিশদ সমস্যাসহ মোট ৯টি সমস্যা সমাধান করতে হয়।\nদুপুর ১২টায় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের কাছে নানা প্রশ্ন তুলে ধরে এবং খুদে বিজ্ঞানীদের এই প্রশ্নগুলোর প্রাণবন্ত উত্তর দেন উপস্থিত বরেণ্য শিক্ষক ও অতিথিরা।\nসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটি-র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব\, যিনি তাঁর বক্তব্যে বলেন যে শিক্ষার্থীদের মধ্যেই অনেক প্রতিভাবান বিজ্ঞানী লুকিয়ে আছে এবং বিজ্ঞানই আসলে ভবিষ্যৎ।\nপ্রখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী তরুণদের শুধু এআই ব্যবহার করে নয়\, বরং নিজেদের মেধা কাজে লাগিয়ে বেশি বেশি নতুন নতুন প্রশ্নের সমাধান বের করার আহ্বান জানান।\nজাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১২তম বিডিজেএসও জাতীয় অনাবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে।\nএই ক্যাম্প থেকে টিম সিলেকশন টেস্টের মাধ্যমে বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ৬ জনের বাংলাদেশ দল বাছাই করা হবে।\n\n			\n				\n				\n				\n				\n				\n			\n				\n				\n				\n				\n				এই অলিম্পিয়াডটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। ন্যাশনাল হোস্ট হিসেবে আইইউবিএটি এবং প্লাটিনাম স্পন্সর হিসেবে আনিসুল হক ফাউন্ডেশন যুক্ত ছিল। বিস্তারিত ফলাফল এবং অন্যান্য তথ্য বিডিজেএসও-এর ওয়েবসাইট (www.bdjso.org) ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
URL:https://bdjso.org/event/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8-2/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://bdjso.org/wp-content/uploads/2026/08/1000007752-scaled.jpg
END:VEVENT
END:VCALENDAR