Loading Events

« All Events

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে!!

August 6 @ 8:00 am - August 20 @ 11:30 pm

বিজ্ঞানের কৌতূহলকে শক্তিতে পরিণত করার সুযোগ এসেছে আবারও!
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর লক্ষ্য—দেশজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ডিসেম্বর ২০২৬-এ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-এর জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা।

IJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দল নির্বাচনের ধাপসমূহ:
১. অনলাইন নিবন্ধন
প্রথম ধাপে নির্দিষ্ট ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হবে তোমার অলিম্পিয়াড যাত্রা।
২. আঞ্চলিক পর্ব
দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই পরীক্ষা।
৩. জাতীয় পর্ব
আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
৪. জাতীয় ক্যাম্প — ৩ দিন
জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী অংশ নেবে একটি ইন্টেনসিভ প্রশিক্ষণ ও মূল্যায়ন ক্যাম্পে।
৫. ১০–১৫ জনের দল নির্বাচন
জাতীয় ক্যাম্প শেষে সম্ভাবনাময় ১০–১৫ জন শিক্ষার্থীকে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।
৬. ১–১.৫ মাসব্যাপী ক্যাম্প
নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে চলবে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও IJSO প্রস্তুতি ক্যাম্প।
৭. টিম সিলেকশন টেস্ট
দীর্ঘমেয়াদি ক্যাম্প শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পরীক্ষা।
৮. IJSO ২০২৬-এর ৬ সদস্যের জাতীয় দল
সবশেষে নির্বাচিত হবে বাংলাদেশের হয়ে ২৩তম IJSO-তে অংশগ্রহণকারী ৬ সদস্যের জাতীয় দল।

বিজ্ঞানের এই আন্তর্জাতিক যাত্রায় তুমিও হতে পারো বাংলাদেশের প্রতিনিধি!
তাই আর দেরি নয়—আজই রেজিস্ট্রেশন করে শুরু করো তোমার IJSO যাত্রা।
→ কারা অংশ নিতে পারবে?
• ৩য় থেকে ১০ম শ্রেণির যেকোনো শিক্ষার্থী
• ২০১১ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী একাদশ শ্রেণির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://online.bdjso.org

Details

  • Start: August 6 @ 8:00 am
  • End: August 20 @ 11:30 pm