Loading Events

« All Events

  • This event has passed.

রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি।

August 17

সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং রিভার ভিউ কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে BdJSO 2026-এর প্রস্তুতি কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদের সঙ্গে BdJSO-এর বিভিন্ন ধাপ, অংশগ্রহণের নিয়ম, কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বিজ্ঞানের বিষয়গুলোকে নতুনভাবে ভাবা, নিজের কৌতূহল থেকে প্রশ্ন করা এবং যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার অভ্যাস গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।এছাড়াও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে BdJSO 2026-এর নিবন্ধন সম্পর্কে জানাতে এবং শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশ নিতে উৎসাহিত করতে চিঠি দেওয়া হয়েছে।

দেশজুড়ে এখন চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন।বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য কোনো ফি নেই।

নিবন্ধনের লিংক: https://online.bdjso.org

রাজশাহীর স্কুলগুলো থেকে আরও অনেক শিক্ষার্থী যুক্ত হোক BdJSO-এর সঙ্গে। বিজ্ঞানের প্রতি কৌতূহল থেকেই শুরু হোক তাদের এই নতুন পথচলা।

Details

  • Date: August 17