- This event has passed.
চুনারুঘাটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা!
August 12

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, প্রশ্নের ধরন এবং প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।
দেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই।
নিবন্ধনের লিংক: https://online.bdjso.org
তুমিও প্রস্তুত তো?