Loading Events

« All Events

  • This event has passed.

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।

August 13

আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মশালায় অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ, প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সারাদেশে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।

নিবন্ধনের লিংক: https://online.bdjso.org

Details

  • Date: August 13

Venue

  • পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে, জিনজিরা, কেরানীগঞ্জ