সিলেটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম

সিলেট

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় সিলেট গভমেন্ট পাইলট স্কুলে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।  Add to calendar

রাজবাড়ীতে বিডিজেএসও টিম

রাজবাড়ি

রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। রাজবাড়ীতে নিম্নের স্কুলগুলোতে প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে- ১.রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ২.রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩. অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪.রাজা সূর্য কুমার ইন্সটিটিউট, রাজবাড়ী শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

কুড়িগ্রামে প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলার দুটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী দুই শিফটে অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অন্যদিকে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালযয়ের  প্রতিটি শাখায় গিয়ে শিক্ষার্থীদেরকে অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে—চ এই উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিডিজেএসও টিম।

নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম

নরসিংদী

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় বেলাব পাইলট মডান সরকারি মডেল হাই স্কুলে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।