ঝিনাইদহে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা

ঝিনাইদহ

ঝিনাইদহের তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় ও শহীদ আলী আহমেদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এদিন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি – ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও

প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি – ঠাকুরগাঁও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি— ১) ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৩) আর কে স্টেট হাই স্কুল ৪) ইকো পাঠশালা এন্ড লেজ শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদেরকে অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও কিছু প্রতিষ্ঠানে। এই উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিডিজেএসও টিম।

বগুড়ায় টিম বিডিজেএসও

বগুড়া

বগুড়ায় টিম বিডিজেএসও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা আয়োজিত হয়েছে। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বগুড়া জিলা স্কুলের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।

মেহেরপুরে প্রস্তুতি কর্মশালা

মেহেরপুর

খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।