জয়পুরহাট জেলা: প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ

জয়পুরহাট জেলা

জয়পুরহাট জেলা: প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-কে সামনে রেখে জয়পুরহাট জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ কার্যক্রম। ১. জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২. রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩. পাঁচবিবি এলএলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ৪. পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রশ্নের ধরন, পরীক্ষার পদ্ধতি ও অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি অলিম্পিয়াডে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে চিঠি হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় , নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় , ও কালেক্টরেট গ্রীন ভিউ স্কুল এ্যান্ড কলেজ এর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

ঝালকাঠিতে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

ঝালকাঠি

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ঝালকাঠি জেলার ২টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা এবং অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিচের দুটি বিদ্যালয়ে।যথা: ১) ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ২) কালেক্টরেট স্কুল ঝালকাঠি এই কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়: কীভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে, প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়কাল ও ধাপসমূহ, জাতীয় পর্যায়ে উত্তরণের সুযোগ—সবকিছু তুলে ধরা হয় উক্ত কর্মশালায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল একটি সুন্দর ও শিক্ষার্থী মুখর অলিম্পিয়াড হবার সম্ভাবনাময় দিক। শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও ছিল প্রশংসনীয়। এছাড়াও অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়েছে নিচের বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়ের শিক্ষকেরা নিজ উদ্যোগে প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন। ১) মানপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি সদর, ঝালকাঠি।