কুষ্টিয়া জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি

কুষ্টিয়া জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি! বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে কুষ্টিয়া জিলা স্কুলে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।

বাগেরহাটের উদ্দীপন বদর সামসু বিদ্যানিকেতনে স্কুল অলিম্পিয়াড

বদর সামসু বিদ্যানিকেতন

স্কুল অলিম্পিয়াড ০২ (৩০/৭/২৫) বাগেরহাটের উদ্দীপন বদর সামসু বিদ্যানিকেতনে পার্শ্ববর্তী উপজেলা কচুয়া, মোড়লগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার দূরবর্তী ১১টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর স্কুল অলিম্পিয়াড। জুনিয়র ও সিনিয়র দুইটি গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জনের মত।  

গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম

গাইবান্ধা

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালযয়ে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।

মাগুরায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা।

মাগুরা

মাগুরায় টিম বিডিজেএসও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা আয়োজিত হয়েছে। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।