বিডিজিএসও ২০২৫- নেত্রকোণা পর্বের ভেন্যু ও তারিখ ঘোষণা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোণা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট ২০২৫। নেত্রকোণা পর্বে অংশ নিতে পারবেঃ ১। ময়মনসিংহ, ২। জামালপুর, ৩। শেরপুর, ৪। কিশোরগঞ্জ, ও ৫। নেত্রকোণা জেলার শিক্ষার্থীরা অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও বিদ্যালয়ের আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের, যৌথ আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী: রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। #BdJSO2025 #JuniorScienceOlympiad #SPSB #BFF #AIBL