সাভারের জিটিএফসি স্কুল এন্ড কলেজে আজ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।
বিজ্ঞানকে আরও কাছ থেকে জানা, নতুন কিছু অনুসন্ধানের আগ্রহ তৈরি করা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ, অংশগ্রহণের প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল এবং প্রতিযোগিতায় আসতে পারে এমন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও কৌতূহলকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। বর্তমানে পুরো দেশজুড়ে চলছে ১২তম বাংলাদেশ জনিুয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন। দেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org আজকের কৌতূহল থেকেই শুরু হোক আগামী দিনের বিজ্ঞানযাত্রা।