বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড

বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়

স্কুল অলিম্পিয়াড ০৭ ( ০২/০৮ /২০২৫) বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! বিরল উপজেলার ৭টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৮২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, সহকারী শিক্ষক ওয়াহেদুজ জামান, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

স্কুল অলিম্পিয়াড ০৬ ( ০২/০৮/২০২৫) ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫টি স্কুল থেকে ২০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াড ভেন্যু ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন বুয়েটে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরেন। আরো বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমামুল হোসাইন রাফি এবং বুয়েট শিক্ষার্থী রামিস ইসফার। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।