• ঢাকায় বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

    উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

    ঢাকা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর আঞ্চলিক পর্ব। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আয়োজিত দুটি পৃথক আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ঢাকা বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী।  বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বিডিজেএসও এর জাতীয় পর্বে। এই লক্ষ্যে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হল আঞ্চলিক অলিম্পিয়াডের দ্বিতীয় ধাপ। সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার পর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে,  যাদের অংশগ্রহণে ৬ আগস্ট অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করছে।  ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে  ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। আনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকা অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। এরপর নির্দিষ্ট আসনবিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে  আসন গ্রহণ করে এবং এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)-এর সভাপতি জনাব মুনীর হাসান। উল্লেখ্য, বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫ বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারী। 

  • রংপুর বিভাগে অনুষ্ঠিত হলো বিডিজেএসও ২০২৫ আঞ্চলিক পর্ব

    রংপুর জিলা স্কুল

    রংপুর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ (২৩ আগস্ট, শনিবার) অনুষ্ঠিত হয়ে গেলো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর আঞ্চলিক পর্ব। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে রংপুর বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বিডিজেএসও এর জাতীয় পর্বে। এই লক্ষ্যে রংপুর বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হল আঞ্চলিক অলিম্পিয়াডের দ্বিতীয় ধাপ। এর আগে খুলনা ও রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় প্রথম আঞ্চলিক পর্ব। সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার পর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে,  যাদের অংশগ্রহণে ৬ আগস্ট অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করছে। জাতীয় সংগীতের মাধ্যমে রংপুর আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল নয়টায়। তারপর শুরু হয়  এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব। এই পর্বে রংপুর বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রংপুর শাখার সিনিয়র সহকারী সহ-সভাপতি জনাব আল ইমরান, রংপুর জিলা স্কুলের  সিনিয়র শিক্ষক জনাব গাজী সালাউদ্দিন এবং প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুল হক রজু। রংপুর আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা। উল্লেখ্য, বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫ সাল থেকে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি নিয়মিত ভাবে এই অলিম্পিয়াডে দল পাঠিয়ে আসছে। বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারি।    

  • রংপুর আঞ্চলিক পর্বের তারিখ ও ভেন্যু ঘোষণা

    রংপুর জিলা স্কুল

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, শনিবার রংপুর জিলা স্কুলে। গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/nAXHYD2YNp7ABziB8 রংপুর আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবেঃ ১। রংপুর, ২। দিনাজপুর, ৩। নীলফামারী, ৪। লালমনিরহাট, ৫। কুড়িগ্রাম, ৬। জয়পুরহাট ও ৭। গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও বিদ্যালয়ের আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের, যৌথ আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী: রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। #BdJSO2025 #JuniorScienceOlympiad #SPSB #BFF #AIBL

  • বিডিজিএসও ২০২৫- নেত্রকোণা পর্বের ভেন্যু ও তারিখ ঘোষণা

    দত্ত উচ্চ বিদ্যালয়

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর নেত্রকোণা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট ২০২৫। নেত্রকোণা পর্বে অংশ নিতে পারবেঃ ১। ময়মনসিংহ, ২। জামালপুর, ৩। শেরপুর, ৪। কিশোরগঞ্জ, ও ৫। নেত্রকোণা জেলার শিক্ষার্থীরা অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও বিদ্যালয়ের আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের, যৌথ আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী: রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। #BdJSO2025 #JuniorScienceOlympiad #SPSB #BFF #AIBL

  • নেত্রকোনা আঞ্চলিক পর্ব সফলভাবে অনুষ্ঠিত

    দত্ত উচ্চ বিদ্যালয়

    উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নেত্রকোনা আঞ্চলিক পর্ব। সকালের প্রথম প্রহরেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নেত্রকোনার বিখ্যাত দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় সংগীত এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে নেত্রকোনা আঞ্চলিক পর্বের। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মজিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, নেত্রকোনা ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: আসাদুজ্জামান ভুইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন মো: শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দত্ত উচ্চ বিদ্যালয়ের ভেন্যু স্মারক গ্রহণ করেন বিদ্যালযয়ের প্রধান শিক্ষক। এরপর শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হয়। আসন গ্রহণের পর শুরু হয় ১ ঘণ্টা ১৫ মিনিট ব্যাপী অলিম্পিয়াডের মূল পরীক্ষা। তিনটি ক্যাটাগরিতেই শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক ১২টি প্রশ্নের সমাধান করে। পুরো আঞ্চলিক পর্ব জুড়ে শিক্ষার্থীদের চোখেমুখে ঝলমল করছিল উচ্ছ্বাস আর উদ্যমের আলো, তবে সেই সঙ্গে ছিল সামান্য শঙ্কার ছোঁয়াও— কে হবে নেত্রকোনা আঞ্চলিক পর্বের সেরা? কে জিতবে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নের মুকুট? আর কার গলায় শোভা পাবে বিজয়ের মেডেল? বিশেষ দ্রষ্টব্য: নেত্রকোনা আঞ্চলিক পর্বের ফলাফল কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে পাওয়া যাবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

  • চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ভেন্যু ও তারিখ ঘোষণা

    সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, শনিবার। চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবেঃ ১। চট্টগ্রাম, ২। কক্সবাজার, ৩। বান্দরবান, ৪। খাগড়াছড়ি ৫। ফেনী জেলার শিক্ষার্থীরা অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও বিদ্যালয়ের আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের, যৌথ আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী: রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। #BdJSO2025 #JuniorScienceOlympiad #SPSB #BFF #AIBL

  • পর্দা নামলো বিডিজেএসও ২০২৫ চট্টগ্রাম আঞ্চলিক পর্বের

    সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ

    চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্বের। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে আজ চট্টগ্রাম বিভাগের চার শতাধিক শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। আজ ৩০ আগস্ট সকাল ৮ টায় চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অধ্যাপক ড. আদনান মান্নান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জনাব জামশেদ আহমেদ চৌধূরী, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি(এসপিএসবি)-এর সভাপতি জনাব মুনির হাসান । চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার শিক্ষার্থীরা। এখানে এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিগণ শিক্ষার্থীদের কৌতূহলী মনের নানান প্রশ্নের উত্তর দেন। এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াড। চট্টগ্রামে প্রাইমারী ক্যাটাগরিতে ১৫ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৬ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২১ জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল। বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারি।

  • বিডিজেএসও ২০২৫ এর জাতীয় পর্বের ভেন্যু ও তারিখ ঘোষণা

    IUBAT - International University of Business Agriculture and Technology

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। ভেন্যু: IUBAT - International University of Business Agriculture and Technology গুগল ম্যাপে লোকেশন: https://maps.app.goo.gl/Z3DC2EH5E4WGij2p8 তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫। অংশগ্রহণ করবে ৬টি আঞ্চলিক পর্বের বিজয়ী, ই-অলিম্পিয়াড বিজয়ী এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

  • জাতীয় পর্বের অনুষ্ঠানসূচি প্রকাশ

    IUBAT - International University of Business Agriculture and Technology

    বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৫-এর জাতীয় পর্ব আগামী শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় পর্ব আয়োজন করা হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ক্যাম্পাসে। সারা দেশ থেকে নির্বাচিত ৬০০ জন শিক্ষার্থী, যারা আঞ্চলিক পর্ব (খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম), বিশেষ ই-অলিম্পিয়াড এবং বিভিন্ন স্কুল অলিম্পিয়াড-এর বিজয়ী তারা সবাই জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, সারাদেশের প্রায় দেড় শতাধিক স্কুলে প্রস্তুতি কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের বিডিজেএসও। এবারের আয়োজনে ৫০টিরও বেশি জেলা শহরের সরাসরি কার্যক্রম পরিচালনা করা হয়। অনলাইন এবং অফলাইনে মোট ১৭,০০০+ শিক্ষার্থী নিবন্ধন করে। এরপর ০৬ আগস্ট ২০২৫ নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেয় ছয়টি আঞ্চলিক পর্বে। আঞ্চলিক পর্বর উদ্বোধন হয় ৯ আগস্ট খুলনা ও রাজশাহী পর্বর মধ্য দিয়ে, যেখানে নির্বাচিত সহস্রাধিক শিক্ষার্থী পৃথক দুইটি অলিম্পিয়াডে অংশ নেয়। পাশাপাশি একটি ই-অলিম্পিয়াডও আয়োজন করা হয়, যা ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। ই-অলিম্পিয়াড এ লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বগুড়া, পাবনা, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। ই-অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহনের সুযোগ পাবে। ২৩ আগস্ট ঢাকা ও রংপুরে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ২৯ আগস্ট নেত্রকোনা আঞ্চলিক পর্বেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। সর্বশেষ, ৩০ আগস্ট চট্টগ্রাম আঞ্চলিক পর্বে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্বের পর্দা নামে। আঞ্চলিক পর্বের পাশাপাশি মোংলা, বাগেরহাট, রামপাল, ভোলা, মাদারীপুর, বিরল, ব্রাহ্মনবাড়িয়া, চুনারুঘাট, স্বরূপকাঠি, বরগুনা ও বরিশালে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় যেখান থেকে ৬৫ জন শিক্ষার্থী জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় পর্ব আয়োজিত হতে যাচ্ছে। দিনব্যাপি এ উৎসবে থাকছে অলিম্পিয়াড পরীক্ষা, বিজ্ঞান কুইজ ও বক্তৃতা, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এটি আয়োজন করছে। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে হিসেবে রয়েছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)।

  • বিডিজেএসও ২০২৫ অনুষ্ঠিত

    IUBAT - International University of Business Agriculture and Technology

    বিজ্ঞানচর্চার সবচেয়ে বড় মঞ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে IUBAT ক্যাম্পাস মুখরিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্বে সারাদেশের নানান প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীদের পদাচরণায়। সকল শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে চট্টগ্রামের মুসলিম হাইস্কুল থেকে আগত শিক্ষার্থী রায়হানুল করিম এসেছেন জাতীয় পর্বে অংশ নিতে। তার স্বপ্ন অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরোও সমৃদ্ধ করে তোলা। সূদুর সৈয়দপুর থেকে আসা একজন অভিভাবক জানালেন তিনি প্রথমবারের মতোন ঢাকায় এসেছেন নিজের সন্তানকে নিয়ে, সন্তানের সাফল্যের সারথী হতে। বিডিজেএসও-র ইতিহাসের এবারই প্রথম চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়েছে। প্রাইমারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আহানাফ আদিব, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী জ্যোতির্ময় বিশ্বা, ও সেকেন্ডারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পল। আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো প্রশ্নোত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কৌতুহলী মনের বিচিত্র সব প্রশ্নের উত্তর প্রদান করেছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়াও দিনের মূল আকর্ষণ ছিলো রোবট ও ড্রোন শো এবং ম্যাজিক শো। ওয়ার্ল্ড রোবট বাংলাদেশ একটি বিশেষ রোবোসোমো পর্বের আয়োজন করে। জাতীয় পর্বে নির্বাচিত ৬০ জনকে নিয়ে আমাদের বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প আয়োজিত হবে আগামী ৭-৯ সেপ্টেম্বর ২০২৫। ক্যাম্প থেকে পেয়ে যাব আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর বাংলাদেশ টিম। ৬ সদস্য বিশিষ্ট এই দল রাশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। বিডিজেএসও ২০২৫ কে সফল করে তোলার মূল কারিগর আমাদের বিডিজেএসও টিম, সকল ভলান্টিয়ার, অ্যাকাডেমিক মেন্টর ও পৃষ্ঠপোষককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। জয়তু বিডিজিএসও!