• ময়মনসিংহে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

    ময়মনসিংহ

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে—। ১। ময়মনসিংহ জিলা স্কুল ২। গভ ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ ৩। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৪। আফরোজ খান মডেল স্কুল ৫। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল

  • ভোলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা

    ভোলা

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ভোলা জেলার ২টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা এবং অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিচের দুটি বিদ্যালয়ে।যথা: ১) বাধন স্কুল, বোরহানউদ্দীন ২) কুতুবা মডেল মাধ্যমিক স্কুল, বোরহানউদ্দীন এই কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়:  কীভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে,  প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন,  পরীক্ষার সময়কাল ও ধাপসমূহ,  জাতীয় পর্যায়ে উত্তরণের সুযোগ—সবকিছু তুলে ধরা হয় উক্ত কর্মশালায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল একটি সুন্দর ও শিক্ষার্থী মুখর অলিম্পিয়াড হবার সম্ভাবনাময় দিক। শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও ছিল প্রশংসনীয়।

  • চুনারুঘাট অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড

    দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৫ ( ৩১/০৮/২০২৫) চুনারুঘাট অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ১৩টি স্কুলের প্রায় ৩০০শিক্ষার্থীর উপস্থিতিতে স্থানীয় আয়োজক সেবা বিজ্ঞান ক্লাব কর্তৃক দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জগদীশ দাশ তালুকদার, একাডেমিক সুপার ভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, চুনারুঘাট। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোছা: তৈয়বা খাতুন, সেবা বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ডা: মোহাম্মদ আব্দুল মোছাব্বির, বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও সেবা'র কর্মীবৃন্দ।

  • হবিগঞ্জ জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    হবিগঞ্জ

    সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়। তুমিও প্রস্তুত তো? বাংলাদেশের অন্যতম বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে এখনই নিবন্ধন করো! সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়। তুমিও প্রস্তুত তো? বাংলাদেশের অন্যতম বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নিতে এখনই নিবন্ধন করো!

  • বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের “প্রস্তুতি কর্মশালা” চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত

    চট্টগ্রাম

     ১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের “প্রস্তুতি কর্মশালা” চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে BdJSO টিমের উদ্যোগে “প্রস্তুতি কর্মশালা” আয়োজিত হয়েছে। কর্মশালায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রস্তুতির ধাপ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া , অলিম্পিয়াডের ধাপ এবং আঞ্চলিক ও জাতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পায়। তারা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল জয় করার অঙ্গীকার ব্যক্ত করে , যা কর্মশালাটিকে আরও অর্থবহ করে তোলে। নির্বাচিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া, প্রশ্ন পদ্ধতি, সময়সীমা এবং বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেওয়া হয়। প্রস্তুতি কর্মশালার বিদ্যালয় তালিকা: ১) নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় ২) চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩) বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয় ৪) বাগমনিরাম বালিকা উচ্চ বিদ্যালয় ৫) প্রবর্তক স্কুল ৬) চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ৭) হোসেন আহমেদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও অংশগ্রহণ। নিবন্ধন, প্রশ্নের ধরন, মূল্যায়ন পদ্ধতি এবং জাতীয় পর্বে যাওয়ার সুযোগ নিয়েও হয় বিস্তারিত আলোচনা।  

  • স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

    স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৪ ( ১ আগস্ট ২০২৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে পিরোজপুর জেলার জেলার একাধিক স্কুল থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। জুনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় ২৬৬ জন। সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় ১২০ জন। অলিম্পিয়াড ভেন্যু ছিল স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরা হয়। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড

    বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৭ ( ০২/০৮ /২০২৫) বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! বিরল উপজেলার ৭টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৮২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, সহকারী শিক্ষক ওয়াহেদুজ জামান, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

    অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৬ ( ০২/০৮/২০২৫) ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫টি স্কুল থেকে ২০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াড ভেন্যু ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন বুয়েটে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরেন। আরো বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমামুল হোসাইন রাফি এবং বুয়েট শিক্ষার্থী রামিস ইসফার। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • নেত্রকোণা জেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা

    নেত্রকোণা

    ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এদিন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

  • জামালপুর জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    জামালপুর

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে জামালপুর জিলা স্কুল ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।