• মাদারীপুরে স্কুল অলিম্পিয়াড

    স্কুল অলিম্পিয়াড ০৮ ( ০৬/০৮ /২০২৫) মাদারীপুরের কালকিনি উপজেলায় অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! কালকিনি উপজেলার ১১টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আসরাফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনার ইউনুছ হোসেন, সহকারী শিক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  

  • পর্দা নামলো খুলনা আঞ্চলিক পর্বের

    খুলনা জিলা স্কুল

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা জিলা স্কুলে। ভোরের পাখির কিচিরমিচিরের সাথে সাথে স্কুল প্রাঙ্গণে শুরু হয় শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য। সকাল ৮টায় রিপোর্টিং শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী শেষে ১ ঘণ্টা ১৫ মিনিটব্যাপী মূল অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় অলিম্পিয়াডের বিশেষ আকর্ষণ ‘প্রশ্নোত্তর পর্ব’। এই আয়োজনে শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক নানান প্রশ্ন করার সুযোগ পায় এবং সেগুলোর উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির খুলনা শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফেরদৌস হাসান, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। খুলনা আঞ্চলিক পর্বে প্রাইমারি ক্যাটাগরিতে ১২ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২২ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৭ জনসহ মোট ৬১ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দিয়ে শেষ হয় খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা। খুলনা আঞ্চলিক পর্বকে সফল করতে নিরলস পরিশ্রম করে গেছে খুলনা জিলা স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় আয়োজক ইউথ এন্ডিং হাঙ্গার ও আমাদের স্বেচ্ছাসেবীরা।

  • ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী আঞ্চলিক পর্ব

    রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে: তারিখ: ৯ আগস্ট, শনিবার। স্থান: রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিত রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নওগাঁ , চাঁপাইনবাবগঞ্জ,নাটোর এবং রাজশাহী জেলার শিক্ষার্থীরা রাজশাহী আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে। রাজশাহী বিভাগের বাকি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ই-অলিম্পিয়াডে। অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। রাজশাহী আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য ৬ ডিজিটের ইউজার আইডি অবশ্যই মনে রাখতে হবে। এটি রোল নাম্বার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞান চিন্তা।

  • খুলনা আঞ্চলিক পর্ব-র তারিখ ঘোষণা

    খুলনা জিলা স্কুল

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে: তারিখ: ৯ আগস্ট, শনিবার। স্থান: খুলনা জিলা স্কুল, খুলনা। খুলনা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে হলে প্রথমে অংশগ্রহণ করতে হবে ৬ আগস্টের অনলাইন বাছাই অলিম্পিয়াডে। অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিত খুলনা বিভাগের বিভিন্ন জেলার সকল শিক্ষার্থী এই আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে। ই-মেইল অ্যাড্রেসে খুলনা আঞ্চলিক পর্বের বিস্তারিত পাঠিয়ে দেওয়া হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ৬ ডিজিটের ইউজার আইডি অবশ্যই মনে রাখতে হবে।

  • রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্পন্ন হলো স্কুল অলিম্পিয়াড

    রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়

    রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ৮টি বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হল স্কুল অলিম্পিয়াড। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেররামপাল উপজেলার ‘স্কুল অলিম্পিয়াড’। রামপাল উপজেলার ৮টি বিদ্যালয়ের অফলাইনে নিবন্ধিত প্রায়১২০ জন শিক্ষার্থী অংশ নেয় স্কুল অলিম্পিয়াডে । ভেন্যু ছিল শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। দিনের শুরুতে শিক্ষার্থীরা নিবন্ধন নিশ্চিতকরণের মাধ্যমে হলে প্রবেশ করে। পরে অলিম্পিয়াডের পরীক্ষায় তারা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ক মোট ১২টি প্রশ্ন সমাধান করে ১ ঘণ্টা ১৫ মিনিটে। পুরো অলিম্পিয়াড জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও উদ্দীপনা। এ পর্ব থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা তাদের শিক্ষাজীবনের জন্য একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

  • ভোলায় অনুষ্ঠিত হলো স্কুল অলিম্পিয়াড

    ভোলা

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ভোলা ‘স্কুল অলিম্পিয়াড’ পর্ব। ভোলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ‘স্কুল অলিম্পিয়াড’ পর্ব। সকাল থেকেই শিক্ষার্থীদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্কুল অলিম্পিয়াডে জুনিয়র ও সেকেন্ডারি দুই ক্যাটাগরিতে অংশ নেয় ২৫০-এর অধিক শিক্ষার্থী। স্কুল অলিম্পিয়াড সকাল ১০টায় শুরু হয় এবং শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিট সময় পায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান—এই তিন বিষয়ে সমন্বিত মোট ১২টি প্রশ্ন সমাধানের জন্য। স্কুল অলিম্পিয়াড থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

  • ই-অলিম্পিয়াডের তারিখ ঘোষণা

    ভার্চুয়াল

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ই-অলিম্পিয়াড পর্ব আগামী ১৬ আগস্ট, ২০২৫ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞান চিন্তা।

  • ই-অলিম্পিয়াড এর বিস্তারিত

    ভার্চুয়াল

    বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শুরু হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। সারাদেশ থেকে ১৭,০০০-এর বেশি শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সারাদেশের ৬টি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক পর্ব। এছাড়াও যে সকল জেলা আঞ্চলিক পর্বে নেই তাদের জন্য আগামী ১৬ আগস্ট রাত ৮টায় অনুষ্ঠিত হবে ই-অলিম্পিয়াড। ই-অলিম্পিয়াডে যে সকল জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে: লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বগুড়া, পাবনা, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। ই-অলিম্পিয়াডে যথাসময়ে অংশগ্রহণ করতে হবে এবং সময় নির্দিষ্ট। ই-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বিডিজেএসও ওয়েবসাইটে। ই-অলিম্পিয়াডের বিজয়ীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে। যথাসময়ে ই-অলিম্পিয়াডের লিংক পেইজে শেয়ার করা হবে। এছাড়াও উল্লেখিত জেলার শিক্ষার্থীদের বিস্তারিত ই-মেইল পাঠানো হবে। বিশেষ দ্রষ্টব্য: ই-অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সময় ৬ ডিজিটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিবন্ধনকৃত ই-মেইলে নিবন্ধন করার সময়েই পাঠানো হয়েছে। ‘BdJSO’ লেখে জিমেইল অ্যাপে সার্চ করলেই পাওয়া যাবে। না পেলে ‘Spam’ অপশনে চেক করবেন। এরপরেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে তারা দ্রুত ইনবক্সে জানাবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বিষয়ক সমস্যার সমাধান দেওয়া হবে ১৬ আগস্ট রাত ৭টা পর্যন্ত।

  • ঢাকা আঞ্চলিক পর্বের তারিখ ও ভেন্যু ঘোষণা

    উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ঢাকা এবং রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, শনিবার। ঢাকা আঞ্চলিক পর্বের ভেন্যু: উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গুগল ম্যাপে লোকেশন: https://maps.app.goo.gl/eQYqM9TKSBHrfbmm7 অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিত ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার শিক্ষার্থীরা ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে। অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। সাথে বিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে আসবে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

  • ঢাকায় বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

    উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

    ঢাকা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর আঞ্চলিক পর্ব। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আয়োজিত দুটি পৃথক আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ঢাকা বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী।  বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বিডিজেএসও এর জাতীয় পর্বে। এই লক্ষ্যে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হল আঞ্চলিক অলিম্পিয়াডের দ্বিতীয় ধাপ। সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার পর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে,  যাদের অংশগ্রহণে ৬ আগস্ট অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করছে।  ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে  ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। আনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকা অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। এরপর নির্দিষ্ট আসনবিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে  আসন গ্রহণ করে এবং এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)-এর সভাপতি জনাব মুনীর হাসান। উল্লেখ্য, বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫ বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারী।