ভোলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ভোলা জেলার ২টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা এবং অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিচের দুটি বিদ্যালয়ে।যথা: ১) বাধন স্কুল, বোরহানউদ্দীন ২) কুতুবা মডেল মাধ্যমিক স্কুল, বোরহানউদ্দীন এই কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়: কীভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে, প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়কাল ও ধাপসমূহ, জাতীয় পর্যায়ে উত্তরণের সুযোগ—সবকিছু তুলে ধরা হয় উক্ত কর্মশালায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল একটি সুন্দর ও শিক্ষার্থী মুখর অলিম্পিয়াড হবার সম্ভাবনাময় দিক। শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও ছিল প্রশংসনীয়।