• ঝালকাঠিতে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    ঝালকাঠি

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ঝালকাঠি জেলার ২টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা এবং অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিচের দুটি বিদ্যালয়ে।যথা: ১) ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ২) কালেক্টরেট স্কুল ঝালকাঠি এই কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়: কীভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে, প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়কাল ও ধাপসমূহ, জাতীয় পর্যায়ে উত্তরণের সুযোগ—সবকিছু তুলে ধরা হয় উক্ত কর্মশালায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল একটি সুন্দর ও শিক্ষার্থী মুখর অলিম্পিয়াড হবার সম্ভাবনাময় দিক। শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও ছিল প্রশংসনীয়। এছাড়াও অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়েছে নিচের বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়ের শিক্ষকেরা নিজ উদ্যোগে প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন। ১) মানপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি সদর, ঝালকাঠি।

  • প্রস্তুতি কর্মশালা-মৌলভীবাজার জেলা

    মৌলভীবাজার , Bangladesh

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। চারটি বিদ্যালয় থেকে মোট চার শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে। প্রস্তুতি কর্মশালায় অংশগ্রহণ করা বিদ্যালয় ৪টির নাম এবং কর্মসূচির সংক্ষিপ্ত আলোচনা: ১. মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা অ্যাসেম্বলি লাইনে থাকা অবস্থায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং অনলাইন নিবন্ধনে অংশ নিতে উৎসাহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে সহযোগিতা করেন। ২. দি ফ্লাওয়ার কে.জি. এন্ড হাই স্কুল। উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি কর্মশালার আয়োজন করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা ছিলেন অত্যন্ত অমায়িক ও সহযোগিতাপরায়ণ। অলিম্পিয়াডের প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রমে তারা সর্বাত্মক সহায়তা করেন। ৩. আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ধাপ, সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ৪. কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপদ্ধতি, সময়সূচি ও অনলাইন নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। এই প্রস্তুতি কর্মশালা মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধিতে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

  • পিরোজপুর জেলায় প্রস্তুতি কর্মশালা

    পিরোজপুর

    বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এদিন জেলার মোট ৩টি স্কুলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় অংশ নেয়া স্কুল গুলোর মধ্যে রয়েছে: ১. সরকারি স্বরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ,নেছারাবাদ , পিরোজপুর , বরিশাল । প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় চার শতাধিক শিক্ষার্থী। ২. মাহামুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ,পিরোজপুর ,বরিশাল। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী। ৩. অলংকারকাঠি মনিরাম মাধ্যমিক বিদ্যালয়, নেছারাবাদ , পিরোজপুর , বরিশাল। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

  • শরীয়তপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    শরীয়তপুর

    শরীয়তপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। এই কর্মশালায় অংশ নেয় জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান: ১. আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ২. শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩. শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৪. আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। অলিম্পিয়াডের কাঠামো, প্রশ্নের ধরন ও প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয় কর্মশালায়।

  • প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি – পঞ্চগড় জেলা

    পঞ্চগড়

    প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি – পঞ্চগড় জেলা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে পঞ্চগড় জেলার তিনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী দুই শিফটে অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অন্যদিকেপঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রতিটি শাখায় গিয়ে শিক্ষার্থীদেরকে অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিডিজেএসও টিম।

  • নাটোর জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    নাটোর

    রাজশাহী বিভাগের নাটোর জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

  • সিরাজগঞ্জ জেলায় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কার্যক্রম

    সিরাজগঞ্জ

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫–এর প্রচারণা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় বেশ কিছু বিদ্যালয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চিঠি প্রদান: ১) সর্বাধিক অনলাইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান শাহজাদপুরের রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষককে বিশেষভাবে চিঠি প্রদান করা হয়। তবে সময় স্বল্পতার কারণে সেখানে প্রস্তুতি কর্মশালা পরিচালনা করা সম্ভব হয়নি। অন্যান্য প্রতিষ্ঠানসমূহে চিঠি প্রদান: ২) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। ৩) সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ৪) সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রস্তুতি কর্মশালা: ১. বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়: এ বিদ্যালয়ে সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উৎসাহিত করা হয়। ২. সবুজ কানন স্কুল এন্ড কলেজ: এখানে অনুষ্ঠিত প্রস্তুতি কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী পূর্বেই অলিম্পিয়াডে অনলাইন নিবন্ধন করেছে। প্রস্তুতি কর্মশালার মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রাশিয়ায় যাওয়ার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।

  • প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি -পাবনা জেলা

    পাবনা , Bangladesh

    প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি – পাবনা জেলা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে পাবনা জেলার দুটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। রাধানগর মজুমদার একাডেমীতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী দুই শিফটে অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অন্যদিকে সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রতিটি শাখায় গিয়ে শিক্ষার্থীদেরকে অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে— ১) পাবনা জিলা স্কুল ২) পাবনা আদর্শ গার্লস হাই স্কুল ৩) পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই উদ্যোগের মাধ্যমে পাবনা জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিডিজেএসও টিম।

  • লালমনিরহাট জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

    লালমনিরহাট

    লালমনিরহাট জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা অনুষ্ঠিত হয় চারটি বিদ্যালয়ে। যথা: ১) লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ২) পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ লালমনিরহাট শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন এবং প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখানো হয়।

  • রাজশাহী জেলায় টিম বিডিজেএসও

    রাজশাহী

    রাজশাহী জেলায় টিম বিডিজেএসও রাজশাহী কলিজিয়েট স্কুল ও বিবি হিন্দু একাডেমিতে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা আয়োজিত করেছে। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।