• নোয়াখালী জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি

    নোয়াখালী জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি! বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে নোয়াখালী জিলা স্কুলে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমী এবং মাইজদী বালিকা বিদ্যানিকেতন-সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।

  • নারায়ণগঞ্জে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    নারায়নগঞ্জ

    নারায়ণগঞ্জে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। টিম বিডিজেএসও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে আয়োজন করে প্রস্তুতি কর্মশালা। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।

  • টাঙ্গাইলে প্রস্তুতি কর্মশালা ও নিবন্ধন কর্মসূচি

    টাঙ্গাইল

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা ও অফলাইন নিবন্ধন কর্মসূচি টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে ৬০০ এরও বেশি শিক্ষার্থী। কর্মশালা অনুষ্ঠিত বিদ্যালয়সমূহ: ১] বিন্দু বাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। i) নবম ও দশম শ্রেণির ৭৪ জন শিক্ষার্থীকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষা পদ্ধতি এবং প্রস্তুতির ধাপ সম্পর্কে ধারণা প্রদান। ii) উপস্থিত শিক্ষার্থীদের অফলাইন নিবন্ধনের সুযোগ রাখা হয়। iii) অন্যান্য শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ২] বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। i) ষষ্ঠ থেকে দশম প্রতিটি শ্রেণির ৩টি করে শাখার মোট প্রায় ৪০০ জন শিক্ষার্থীকে অনলাইন নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়। ii) উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৮৫ জনের অফলাইন নিবন্ধন সম্পন্ন হয়। ৩] ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল i) প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হয়। অনলাইন নিবন্ধনের জন্য চিঠি প্রদান করা হয় নিম্নলিখিত ৬টি বিদ্যালয়ে: ১) পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ২) পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩) টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় ৪) সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল ৫) সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া হাই স্কুল ৬) সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়

  • ফেনী জেলায় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কর্মসূচি

    ফেনী , Bangladesh

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ফেনী জেলায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় নিচের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে: ১. ফেনী ভিক্টোরিয়া হাই স্কুল ২. ফেনী বালিকা উচ্চ বিদ্যালয় উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়েছে নিচের তিনটি প্রতিষ্ঠানে: ১. ফেনী মডেল হাই স্কুল ২. শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ ৩. ফেনী সেন্ট্রাল হাই স্কুল একটি বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।

  • গাজীপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    গাজীপুর

    গাজীপুরে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। টিম বিডিজেএসও গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করতে প্রস্তুতি কর্মশালা আয়োজন করে। নিবন্ধন প্রক্রিয়া ও অলিম্পিয়াডের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলে অনলাইন এবং অফলাইন নিবন্ধন। এছাড়াও বেশ কিছু বিদ্যালয়ে নিবন্ধনের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। ওপরে উল্লেখ করা দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

  • কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    কিশোরগঞ্জ

    কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা অনুষ্ঠিত হয় চারটি বিদ্যালয়ে। যথা: ১) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২) সুরুজ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ৩) কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। ৪) আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন এবং প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অনলাইন নিবন্ধনের প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখানো হয়।

  • কুমিল্লা জেলায় প্রস্তুতি কর্মশালা ও নিবন্ধন কর্মসূচি

    কুমিল্লা

    প্রস্তুতি কর্মশালা ও অফলাইন নিবন্ধন কর্মসূচি কুমিল্লা জেলায় ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণির অসংখ্য শিক্ষার্থী। কর্মশালা অনুষ্ঠিত বিদ্যালয় সমূহ হচ্ছে: ১] কুমিল্লা জেলা স্কুল। ২] নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষা পদ্ধতি এবং প্রস্তুতির ধাপ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সেই সাথে উপস্থিত শিক্ষার্থীদের অফলাইন নিবন্ধনের সুযোগ রাখা হয় এবং অবগত করা হয় অনলাইন নিবন্ধনের বিষয়ে।

  • পটুয়াখালীতে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধনের প্রচারণা

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হলো প্রস্তুতি কর্মশালা। প্রস্তুতি কর্মশালা করা হয় নিচের দুটি বিদ্যালয়ে। ১) পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ ২) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মশালায় অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল: নিবন্ধন পদ্ধতি, প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়কাল ও মূল্যায়ন পদ্ধতি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ। এছাড়াও অলিম্পিয়াডের কিছু বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। দুই শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে এবং আগ্রহ ও উৎসাহ প্রকাশ করে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে নিবন্ধনের। শিক্ষকবৃন্দও কার্যক্রম সফল করতে সহায়তা করেছেন। এছাড়াও কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়।যেন অনলাইন নিবন্ধন করে তার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।

  • বরিশালে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

    বরিশাল জিলা স্কুল

    স্কুল অলিম্পিয়াড ০১ ( ২৫ জুলাই ২০২৫) বরিশালে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! বরিশাল জিলা স্কুলের প্রায় ৭৭০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৩৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। জুনিয়র ক্যাটাগরীতে অংশ নেয়  ২২০ জন। সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় ১৩০ জন।

  • জয়পুরহাট জেলা: প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ

    জয়পুরহাট জেলা

    জয়পুরহাট জেলা: প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-কে সামনে রেখে জয়পুরহাট জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি কর্মশালা ও চিঠি বিতরণ কার্যক্রম। ১. জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২. রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩. পাঁচবিবি এলএলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ৪. পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রশ্নের ধরন, পরীক্ষার পদ্ধতি ও অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি অলিম্পিয়াডে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে চিঠি হস্তান্তর করা হয়।