• বগুড়ায় টিম বিডিজেএসও

    বগুড়া

    বগুড়ায় টিম বিডিজেএসও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা আয়োজিত হয়েছে। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বগুড়া জিলা স্কুলের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।

  • মেহেরপুরে প্রস্তুতি কর্মশালা

    মেহেরপুর

    খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

  • পটুয়াখালী জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    পটুয়াখালী

    পটুয়াখালী জেলার পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার নিয়মাবলি এবং প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় টিপস এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

  • গোপালগঞ্জে বিডিজেএসও টিম

    গোপালগঞ্জ

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় এস এম মডেল হাই স্কুল ও গোপালগঞ্জ গার্লস হাই স্কুলে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।  

  • বিডিজেএসও টিম এবার বরিশালে

    বরিশাল

    বরিশাল জিলা স্কুলের দুই শিফটে ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার নিয়মাবলি এবং প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়েও ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় টিপস এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

  • রংপুরে বিডিজেএসও টিম

    রংপুর

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে রংপুরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় রংপুর জিলা স্কুল ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।

  • নওগাঁয় বিডিজেএসও প্রস্তুতি কর্মশালা

    নওগাঁ

    রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রশ্নের ধরন ও প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়।

  • চুয়াডাঙ্গায় বিডিজেএসও টিম

    চুয়াডাঙ্গা

    চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, প্রস্তুতির পদ্ধতি এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

  • সাভারে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন এবং প্রস্তুতি কর্মশালা

    সাভার

    সারা দেশজুড়ে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন এবং প্রস্তুতি কর্মশালা চলমান। এরই ধারাবাহিকতায় সাভারের সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং রাজাশন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো প্রস্তুতি কর্মশালা ও নিবন্ধন কর্মসূচি। কর্মশালায় শিক্ষার্থীদের জানানো হয়— ১) অলিম্পিয়াডের উদ্দেশ্য ২) কারা অংশগ্রহণ করতে পারবে ৩) প্রশ্নের ধরন ৪) এবং কয়টি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিভিন্ন শ্রেণিকক্ষে প্রায় চার শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কর্মশালার মধ্যেই অনলাইন ও অফলাইন নিবন্ধন সম্পন্ন করে।

  • সুনামগঞ্জ জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা

    সুনামগঞ্জ

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় নিচের শিক্ষাপ্রতিষ্ঠানে: ১। সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ২। সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ৩। সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।