• স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

    স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৪ ( ১ আগস্ট ২০২৫) পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায় অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে পিরোজপুর জেলার জেলার একাধিক স্কুল থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। জুনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় ২৬৬ জন। সিনিয়র ক্যাটাগরিতে অংশ নেয় ১২০ জন। অলিম্পিয়াড ভেন্যু ছিল স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরা হয়। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড

    বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৭ ( ০২/০৮ /২০২৫) বিরলে অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! বিরল উপজেলার ৭টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৮২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, সহকারী শিক্ষক ওয়াহেদুজ জামান, ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

  • ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

    অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

    স্কুল অলিম্পিয়াড ০৬ ( ০২/০৮/২০২৫) ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫টি স্কুল থেকে ২০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াড ভেন্যু ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন বুয়েটে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরেন। আরো বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমামুল হোসাইন রাফি এবং বুয়েট শিক্ষার্থী রামিস ইসফার। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

  • নেত্রকোণা জেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা

    নেত্রকোণা

    ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এদিন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

  • জামালপুর জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    জামালপুর

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে জামালপুর জিলা স্কুল ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।

  • শেরপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

    শেরপুর

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে নিম্নোক্ত স্কুলে প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে- ১.শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, ২.শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৩.নবারুণ পাবলিক স্কুল ৪.,আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।

  • লক্ষ্মীপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    লক্ষীপুর , Bangladesh

    লক্ষ্মীপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুর জেলায় তিনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা। ১) লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল ২) লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ৩) শহীদ সৃতি উচ্চ বিদ্যালয় কর্মশালায় শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে জাতীয় পর্ব পর্যন্ত অংশগ্রহণের নিয়মাবলি ব্যাখ্যা করা হয়। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া, প্রশ্নপত্রের ধরন ও নমুনা প্রশ্ন, পরীক্ষার সময়সীমা ও কাঠামো, বাছাই ও পরবর্তী ধাপের সুযোগ—সবকিছু আলোচনা করা হয় অংশগ্রহণকারীদের সামনে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে। শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। চিঠি প্রদান করা হয়েছে: ১) লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

  • মাদারীপুরে স্কুল অলিম্পিয়াড

    স্কুল অলিম্পিয়াড ০৮ ( ০৬/০৮ /২০২৫) মাদারীপুরের কালকিনি উপজেলায় অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড! কালকিনি উপজেলার ১১টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আসরাফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনার ইউনুছ হোসেন, সহকারী শিক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।  

  • পর্দা নামলো খুলনা আঞ্চলিক পর্বের

    খুলনা জিলা স্কুল

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা জিলা স্কুলে। ভোরের পাখির কিচিরমিচিরের সাথে সাথে স্কুল প্রাঙ্গণে শুরু হয় শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য। সকাল ৮টায় রিপোর্টিং শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী শেষে ১ ঘণ্টা ১৫ মিনিটব্যাপী মূল অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় অলিম্পিয়াডের বিশেষ আকর্ষণ ‘প্রশ্নোত্তর পর্ব’। এই আয়োজনে শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক নানান প্রশ্ন করার সুযোগ পায় এবং সেগুলোর উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির খুলনা শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফেরদৌস হাসান, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। খুলনা আঞ্চলিক পর্বে প্রাইমারি ক্যাটাগরিতে ১২ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২২ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৭ জনসহ মোট ৬১ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দিয়ে শেষ হয় খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা। খুলনা আঞ্চলিক পর্বকে সফল করতে নিরলস পরিশ্রম করে গেছে খুলনা জিলা স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় আয়োজক ইউথ এন্ডিং হাঙ্গার ও আমাদের স্বেচ্ছাসেবীরা।

  • ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী আঞ্চলিক পর্ব

    রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

    আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে: তারিখ: ৯ আগস্ট, শনিবার। স্থান: রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিত রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, নওগাঁ , চাঁপাইনবাবগঞ্জ,নাটোর এবং রাজশাহী জেলার শিক্ষার্থীরা রাজশাহী আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে। রাজশাহী বিভাগের বাকি জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে ই-অলিম্পিয়াডে। অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। রাজশাহী আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য ৬ ডিজিটের ইউজার আইডি অবশ্যই মনে রাখতে হবে। এটি রোল নাম্বার হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞান চিন্তা।