• বাগেরহাটের উদ্দীপন বদর সামসু বিদ্যানিকেতনে স্কুল অলিম্পিয়াড

    বদর সামসু বিদ্যানিকেতন

    স্কুল অলিম্পিয়াড ০২ (৩০/৭/২৫) বাগেরহাটের উদ্দীপন বদর সামসু বিদ্যানিকেতনে পার্শ্ববর্তী উপজেলা কচুয়া, মোড়লগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলার দূরবর্তী ১১টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর স্কুল অলিম্পিয়াড। জুনিয়র ও সিনিয়র দুইটি গ্রুপে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জনের মত।  

  • গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম

    গাইবান্ধা

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালযয়ে। এছাড়াও বেশ কিছু স্কুলে চিঠি প্রদান করা হয়। উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।

  • মাগুরায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা।

    মাগুরা

    মাগুরায় টিম বিডিজেএসও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা আয়োজিত হয়েছে। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।

  • গাজীপুরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    গাজীপুরে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। টিম বিডিজেএসও গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করতে প্রস্তুতি কর্মশালা আয়োজন করে। নিবন্ধন প্রক্রিয়া ও অলিম্পিয়াডের বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলে অনলাইন এবং অফলাইন নিবন্ধন। এছাড়াও বেশ কিছু বিদ্যালয়ে নিবন্ধনের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। ওপরে উল্লেখ করা দুই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

  • ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি

    ব্রাহ্মণবাড়িয়া

    ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি! বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে, বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য কারণে অধিকসংখ্যক বিদ্যালয়ে প্রস্তুতি কর্মশালা আয়োজনের সুযোগ সীমিত ছিল।

  • চাঁদপুর জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি

    চাঁদপুর

    চাঁদপুর জেলার প্রস্তুতি কর্মশালা ,প্রচারণা কার্যক্রম এবং অফলাইন নিবন্ধন কর্মসূচি! বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে সফলভাবে একটি প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ ও অনলাইন নিবন্ধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাথে অফলাইন নিবন্ধনের ব্যবস্থাও রাখা হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে সচেতনতা বাড়াতে চিঠি প্রদান করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে।  Add to calendar

  • বাগেরহাট জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

    বাগেরহাট

    বাগেরহাট জেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন মিলনায়তনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং অলিম্পিয়াডের উদ্দেশ্য ও ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। যেখানে অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ , প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

  • মোংলায় অনুষ্ঠিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর স্কুল অলিম্পিয়াড

    মোংলা

    স্কুল অলিম্পিয়াড ০৩ ( ৩১/৭/২৫) বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ মোংলায় ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর স্কুল অলিম্পিয়াড।

  • দিনাজপুর জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা

    দিনাজপুর

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫–এর প্রচারণা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দিনাজপুর জেলায় বেশ কিছু বিদ্যালয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে: ১। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২। বিরল রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল ৩। বিরল গ্রীন স্কুল ৪। বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় ৫। ফরক্কাবাদ এন আই স্কুল এন্ড কলেজ এসকল বিদ্যালয়ে সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উৎসাহিত করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী পূর্বেই অলিম্পিয়াডে অনলাইন নিবন্ধন করেছে। প্রস্তুতি কর্মশালার মাধ্যমে দিনাজপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রাশিয়ায় যাওয়ার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।

  • ময়মনসিংহে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

    ময়মনসিংহ

    বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে—। ১। ময়মনসিংহ জিলা স্কুল ২। গভ ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ ৩। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৪। আফরোজ খান মডেল স্কুল ৫। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল