Latest Past Events

দিনাজপুর জেলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা

দিনাজপুর

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫–এর প্রচারণা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দিনাজপুর জেলায় বেশ কিছু বিদ্যালয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে: ১। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২। বিরল রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল ৩। বিরল গ্রীন স্কুল ৪। বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় ৫। ফরক্কাবাদ এন আই স্কুল এন্ড কলেজ এসকল বিদ্যালয়ে সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উৎসাহিত করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী পূর্বেই অলিম্পিয়াডে অনলাইন নিবন্ধন করেছে। প্রস্তুতি কর্মশালার মাধ্যমে দিনাজপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রাশিয়ায় যাওয়ার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলার চারটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়। সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে—। ১। ময়মনসিংহ জিলা স্কুল ২। গভ ল্যাবরেটরি হাই স্কুল, ময়মনসিংহ ৩। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৪। আফরোজ খান মডেল স্কুল ৫। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল

ভোলায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রস্তুতি কর্মশালা

ভোলা

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ভোলা জেলার ২টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা এবং অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নিচের দুটি বিদ্যালয়ে।যথা: ১) বাধন স্কুল, বোরহানউদ্দীন ২) কুতুবা মডেল মাধ্যমিক স্কুল, বোরহানউদ্দীন এই কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়:  কীভাবে অনলাইনে নিবন্ধন করতে হবে,  প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন,  পরীক্ষার সময়কাল ও ধাপসমূহ,  জাতীয় পর্যায়ে উত্তরণের সুযোগ—সবকিছু তুলে ধরা হয় উক্ত কর্মশালায়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল একটি সুন্দর ও শিক্ষার্থী মুখর অলিম্পিয়াড হবার সম্ভাবনাময় দিক। শিক্ষক ও প্রশাসনের সহযোগিতাও ছিল প্রশংসনীয়।