Latest Past Events

ফেনী জেলায় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কর্মসূচি

ফেনী

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ফেনী জেলায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন-অফলাইন নিবন্ধন কার্যক্রম। প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয় নিচের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে: ১. ফেনী ভিক্টোরিয়া হাই স্কুল ২. ফেনী বালিকা উচ্চ বিদ্যালয় উক্ত প্রস্তুতি কর্মশালায় শিক্ষার্থীদের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও অলিম্পিয়াডের প্রশ্ন কেমন হবে,কী কী বই পড়লে অলিম্পিয়াডে ভালো করা যাবে, জাতীয় পর্যায়ে বিজয়ী হলে কীভাবে পুরস্কৃত হবে ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি চলে অফলাইন নিবন্ধন কার্যক্রম এবং শিখিয়ে দেওয়া হয় কীভাবে ওয়েবসাইট থেকে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হয়। এছাড়াও অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়েছে নিচের তিনটি প্রতিষ্ঠানে: ১. ফেনী মডেল হাই স্কুল ২. শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ ৩. ফেনী সেন্ট্রাল হাই স্কুল একটি বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয় থেকেই অনলাইন নিবন্ধন সম্পন্ন করা এবং প্রস্তুতি কর্মশালা করার আশ্বাস দিয়েছেন , যাতে অলিম্পিয়াডে অংশগ্রহণ আরও সহজ হয়।

নারায়ণগঞ্জে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা

নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। টিম বিডিজেএসও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে আয়োজন করে প্রস্তুতি কর্মশালা। একইসঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিবন্ধন সম্পর্কে অবহিত করতে চিঠি দেওয়া হয় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানে। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি জমে ওঠে।

টাঙ্গাইলে প্রস্তুতি কর্মশালা ও নিবন্ধন কর্মসূচি

টাঙ্গাইল

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা ও অফলাইন নিবন্ধন কর্মসূচি টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে ৬০০ এরও বেশি শিক্ষার্থী। কর্মশালা অনুষ্ঠিত বিদ্যালয়সমূহ: ১] বিন্দু বাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। i) নবম ও দশম শ্রেণির ৭৪ জন শিক্ষার্থীকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষা পদ্ধতি এবং প্রস্তুতির ধাপ সম্পর্কে ধারণা প্রদান। ii) উপস্থিত শিক্ষার্থীদের অফলাইন নিবন্ধনের সুযোগ রাখা হয়। iii) অন্যান্য শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। ২] বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। i) ষষ্ঠ থেকে দশম প্রতিটি শ্রেণির ৩টি করে শাখার মোট প্রায় ৪০০ জন শিক্ষার্থীকে অনলাইন নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়। ii) উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৮৫ জনের অফলাইন নিবন্ধন সম্পন্ন হয়। ৩] ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল i) প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হয়। অনলাইন নিবন্ধনের জন্য চিঠি প্রদান করা হয় নিম্নলিখিত ৬টি বিদ্যালয়ে: ১) পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ২) পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩) টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় ৪) সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল ৫) সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া হাই স্কুল ৬) সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়