• বিডিজেএসও ২০২৫ অনুষ্ঠিত

    IUBAT - International University of Business Agriculture and Technology

    বিজ্ঞানচর্চার সবচেয়ে বড় মঞ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে IUBAT ক্যাম্পাস মুখরিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্বে সারাদেশের নানান প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীদের পদাচরণায়। সকল শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে চট্টগ্রামের মুসলিম হাইস্কুল থেকে আগত শিক্ষার্থী রায়হানুল করিম এসেছেন জাতীয় পর্বে অংশ নিতে। তার স্বপ্ন অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরোও সমৃদ্ধ করে তোলা। সূদুর সৈয়দপুর থেকে আসা একজন অভিভাবক জানালেন তিনি প্রথমবারের মতোন ঢাকায় এসেছেন নিজের সন্তানকে নিয়ে, সন্তানের সাফল্যের সারথী হতে। বিডিজেএসও-র ইতিহাসের এবারই প্রথম চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়েছে। প্রাইমারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আহানাফ আদিব, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী জ্যোতির্ময় বিশ্বা, ও সেকেন্ডারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পল। আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো প্রশ্নোত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কৌতুহলী মনের বিচিত্র সব প্রশ্নের উত্তর প্রদান করেছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। এছাড়াও দিনের মূল আকর্ষণ ছিলো রোবট ও ড্রোন শো এবং ম্যাজিক শো। ওয়ার্ল্ড রোবট বাংলাদেশ একটি বিশেষ রোবোসোমো পর্বের আয়োজন করে। জাতীয় পর্বে নির্বাচিত ৬০ জনকে নিয়ে আমাদের বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প আয়োজিত হবে আগামী ৭-৯ সেপ্টেম্বর ২০২৫। ক্যাম্প থেকে পেয়ে যাব আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর বাংলাদেশ টিম। ৬ সদস্য বিশিষ্ট এই দল রাশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। বিডিজেএসও ২০২৫ কে সফল করে তোলার মূল কারিগর আমাদের বিডিজেএসও টিম, সকল ভলান্টিয়ার, অ্যাকাডেমিক মেন্টর ও পৃষ্ঠপোষককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। জয়তু বিডিজিএসও!

  • বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত

    আপন উদ্যোগ ফাউন্ডেশন

    ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৯ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ন্যাশনাল ক্যাম্প। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃত ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত হয়েছে এই বিশেষ ক্যাম্প। তিন দিনের এই ক্যাম্পটি অনুশঠিত হয়েছে আপন উদ্যোগ ফাউন্ডেশন এ।  পরের ধাপে এই ক্যাম্পের মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে টিম সিলেকশন ক্যাম্প।

  • আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO): বিজ্ঞানে ছোটদের বিশ্বমঞ্চ

    আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (International Junior Science Olympiad – IJSO) হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, যা ১৬ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান—এই তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, গবেষণাধর্মী মানসিকতা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করে।IJSO শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং বৈশ্বিক বিজ্ঞানচর্চার একটি উন্মুক্ত মঞ্চ। লিখিত (Theory), ব্যবহারিক (Practical) এবং বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা হয়। বাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতির গল্প বাংলাদেশ প্রতিবছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB)-এর তত্ত্বাবধানে। বাংলাদেশ দলের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) থেকে। স্কুল, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের একাধিক ধাপ পেরিয়ে শিক্ষার্থীরা কঠোর বাছাইয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক দলের সদস্য হওয়ার সুযোগ পায়।এই নির্বাচনের পর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একাধিক আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প, মডেল পরীক্ষা এবং ব্যবহারিক অনুশীলন। দীর্ঘ কয়েক মাসের এই প্রস্তুতির লক্ষ্য থাকে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য মানসিক ও একাডেমিকভাবে প্রস্তুত করা। IJSO 2025: রাশিয়ার সোচিতে বাংলাদেশের সাফল্য ২০২৫ সালে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025)। এই আসরে বিশ্বের ২৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ দল এই আয়োজনে অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী, ৩ জন দলনেতা ও ১ জন অবজার্ভার নিয়ে।দীর্ঘ প্রস্তুতির ফলস্বরূপ বাংলাদেশ দল এই আসরে অর্জন করে ৬টি ব্রোঞ্জ মেডেল। এই অর্জন দেশের বিজ্ঞান শিক্ষায় ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতের বিজ্ঞান নেতৃত্বের পথে IJSO বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের তৈরি করার একটি প্ল্যাটফর্ম। আন্তর্জাতিক এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং বৈশ্বিক পরিসরে কাজ করার মানসিকতা গড়ে তোলে। সঠিক পরিকল্পনা, ধারাবাহিক প্রস্তুতি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যে বিশ্বমঞ্চে নিজেদের জায়গা করে নিতে পারে—IJSO তারই এক উজ্জ্বল উদাহরণ।

  • ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025) সংবর্ধনা

      ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025) শেষে দেশে ফেরা বাংলাদেশ দলের সম্মানে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে অর্জন করেছে ৬টি ব্রোঞ্জ মেডেল—যা দেশের বিজ্ঞান শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সংবর্ধনা ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি ছিল দীর্ঘ প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং নীরব সহযোগিতার প্রতি সম্মান জানানোর একটি মুহূর্ত। শিক্ষার্থীদের পাশাপাশি এই সাফল্যের পেছনে যাঁরা নেপথ্যে থেকে কাজ করেছেন—মেন্টর, স্বেচ্ছাসেবক, অভিভাবক, সংগঠক ও সহায়ক সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রস্তুতির গল্প এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা উঠে আসে। আলোচনায় স্পষ্ট হয়—এই শিক…

  • লালকুঠি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2026)-এর অ্যাকটিভেশন প্রোগ্রাম।

    গত ১১ অগাস্ট লালকুঠি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO 2026)-এর অ্যাকটিভেশন প্রোগ্রাম।প্রধান শিক্ষিকা সূপর্না বিশ্বাস-এর আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, কৌতূহল ও যুক্তিভিত্তিক চিন্তার আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের লক্ষ্য। বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়—প্রশ্ন করা, পর্যবেক্ষণ করা, নতুন কিছু জানা এবং নিজের মতো করে ভাবার মধ্যেই বিজ্ঞানের শুরু। BdJSO 2026-এর রেজিস্ট্রেশন চলছে। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org তোমার বিজ্ঞানযাত্রা শুরু হোক আজ থেকেই।

  • চুনারুঘাটে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা!

    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে , চুনারুঘাট, হবিগঞ্জ

    সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় শিক্ষার্থীদের অলিম্পিয়াডের উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, প্রশ্নের ধরন এবং প্রস্তুতির পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।এছাড়াও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় এবং শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়। দেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org তুমিও প্রস্তুত তো?

  • চুনারুঘাটে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’

    দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট, হবিগঞ্জ চুনারুঘাট, হবিগঞ্জ

    হবিগঞ্জের চুনারুঘাটে দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৬-এর প্রথম ‘স্কুল অলিম্পিয়াড’। জ্ঞান, যুক্তি ও বিজ্ঞানচিন্তার এই আয়োজনে জুনিয়র ও সেকেন্ডারি—দুই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। দুপুর ২টায় শুরু হওয়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্ন অত্যন্ত মনোযোগ ও আগ্রহের সঙ্গে সমাধান করে।স্কুল অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করার সুযোগ তৈরি হয়েছে। জাতীয় পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ স্কুল অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সেরা কয়েকজন সরাসরি ১২তম বাংলাদেশ জুনিয় র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী স্কুল অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারেনি, তারাও হতাশ হওয়ার কারণ নেই। তারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে BdJSO ২০২৬-এর পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। স্কুল অলিম্পিয়াডের ফলাফল খুব শিগগিরই বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে। যৌথ আয়োজনে বিজ্ঞানচর্চার এই মহাযাত্রা ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। চুনারুঘাটের এই স্কুল অলিম্পিয়াডের স্থানীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে সেবা সায়েন্স ক্লাব, চুনারুঘাট, হবিগঞ্জ। আয়োজকদের লক্ষ্য, দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করে তোলা। এখনো চলছে অনলাইন নিবন্ধন দেশব্যাপী বর্তমানে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০১১ বা তার পরে জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশন: https://online.bdjso.org বিজ্ঞানকে জানার, যুক্তি দিয়ে ভাবার এবং নতুন কিছু আবিষ্কারের এই যাত্রায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা। আজকের বিজ্ঞানচর্চাই হোক আগামী দিনের সাফল্যের ভিত্তি। #BdJSO2026 #BdJSO #IJSO #SPSB #BFF #ScienceOlympiad

  • ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।

    পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে, জিনজিরা, কেরানীগঞ্জ

    আজ ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। কর্মশালায় অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ, প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সারাদেশে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org

  • সাভারের জিটিএফসি স্কুল এন্ড কলেজে আজ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।

    জিটিএফসি স্কুল এন্ড কলেজ, সাভার

    বিজ্ঞানকে আরও কাছ থেকে জানা, নতুন কিছু অনুসন্ধানের আগ্রহ তৈরি করা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এই কর্মশালার আয়োজন। কর্মশালায় শিক্ষার্থীদের সামনে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন ধাপ, অংশগ্রহণের প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল এবং প্রতিযোগিতায় আসতে পারে এমন প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মেধা ও কৌতূহলকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। বর্তমানে পুরো দেশজুড়ে চলছে ১২তম বাংলাদেশ জনিুয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন। দেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। কোনো নিবন্ধন ফি নেই। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org আজকের কৌতূহল থেকেই শুরু হোক আগামী দিনের বিজ্ঞানযাত্রা।

  • রাজশাহীর শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি।

    সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এবং রিভার ভিউ কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে BdJSO 2026-এর প্রস্তুতি কর্মশালা। কর্মশালায় শিক্ষার্থীদের সঙ্গে BdJSO-এর বিভিন্ন ধাপ, অংশগ্রহণের নিয়ম, কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে—এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বিজ্ঞানের বিষয়গুলোকে নতুনভাবে ভাবা, নিজের কৌতূহল থেকে প্রশ্ন করা এবং যুক্তি দিয়ে সমস্যার সমাধান করার অভ্যাস গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।এছাড়াও রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে BdJSO 2026-এর নিবন্ধন সম্পর্কে জানাতে এবং শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশ নিতে উৎসাহিত করতে চিঠি দেওয়া হয়েছে। দেশজুড়ে এখন চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন নিবন্ধন।বাংলাদেশের যেকোনো বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০১১ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী SSC-২০২৬ পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য কোনো ফি নেই। নিবন্ধনের লিংক: https://online.bdjso.org রাজশাহীর স্কুলগুলো থেকে আরও অনেক শিক্ষার্থী যুক্ত হোক BdJSO-এর সঙ্গে। বিজ্ঞানের প্রতি কৌতূহল থেকেই শুরু হোক তাদের এই নতুন পথচলা।